রেসিপি: স্বাস্থ্যকর পাস্তা সালাদ

লাইফস্টাইল ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১৫:২৩ আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:২৩
image

ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা চাই নিজের সুস্থতার জন্যই। ঝটপট হেলথি ডিনার বা লাঞ্চে রাখতে পারেন স্বাস্থ্যকর পাস্তা সালাদ। জেনে নিন কীভাবে এটি বানাবেন।

রেসিপি: স্বাস্থ্যকর পাস্তা সালাদ
উপকরণ
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল- ১ চা চামচ
ম্যাকারনি পাস্তা- ১ কাপ
লবণ- স্বাদ মতো
ডিম ছাড়া তৈরি মেয়োনেস- ৪ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
পেঁয়াজ- ১/৪টি (স্লাইস)
গাজর- অর্ধেকটি (লম্বা ও মিহি করে কাটা)
ক্যাপসিকাম- ১/৪টি (লম্বা ও মিহি করে কাটা)
টমেটো- ১টি (বড় টুকরা)
সয়া কুচি- ১ টেবিল চামচ
পেঁয়াজের কলি- ২ টেবিল চামচ (কুচি)
ধনেপাতা কুচি- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
প্যানে ৪ কাপ পানি নিয়ে চুলায় বসিয়ে দিন। ফুটে উঠলে তেল ও স্বাদ মতো লবণ দিন। ম্যাকারনি সেদ্ধ করে নিন ৮ মিনিট। নামিয়ে ছেঁকে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন পাস্তা। একটি বাটিয়ে মেয়োনেস, গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ ও লেবুর রস একসঙ্গে মেশান। পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের কলি ও ধনেপাতা কুচি দিয়ে দিন মিশ্রণে। সেদ্ধ করা পাস্তা দিয়ে নেড়ে নিন। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর পাস্তা সালাদ।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় অভিযোগ করতে এসে ভিডিও ধারণ, প্রকাশের পর ফোন করে টাকা দাবি
থানায় অভিযোগ করতে এসে ভিডিও ধারণ, প্রকাশের পর ফোন করে টাকা দাবি
চুল-দাড়িতে রঙের নেশা, শুরু কোথা থেকে? বদলে যাওয়া সাজের পেছনে যে ইতিহাস
চুল-দাড়িতে রঙের নেশা, শুরু কোথা থেকে? বদলে যাওয়া সাজের পেছনে যে ইতিহাস
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার