এগুলো বেসিনে ফেলছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ১৬:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৩০
image

রান্নার পর অনেকেই বাড়তি তেল ফেলে দেন বেসিনে। জানেন কী এমনই ছোটখাট কিছু ভুলে পড়তে পারেন দীর্ঘ ভোগান্তিতে? তেল বা আঠালো কিছু বেসিনে ফেললে তা আটকে ফেলে পাইপ। ফলে বন্ধ হয়ে যায় পাইপের নির্গমন পথ। এমন আরও কিছু জিনিস আছে যেগুলো ভুলেও ফেলা যাবে না বেসিনে। জেনে নিন সেগুলো কী কী।  

এগুলো বেসিনে ফেলছেন না তো?

  • তেল বা তেলজাতীয় খাবার যেমন মেয়োনিজ, মাখন বা চর্বি ফেলবেন না বেসিনে। এগুলো পাইপ বন্ধ করে দেয়।
  • ডিমের খোসা কখনোই বেসিনে ফেলবেন না। আস্ত বা গুঁড়া যেটাই হোক না কেন, শক্ত খোসা পানি বের হওয়ার পথ বন্ধ করে দেবে।
  • আটা/ময়দা ফেলা যাবে না বেসিনে। অনেকে মনে করেন পানি দিলেই এগুলো চলে যাবে। তবে পানির সংস্পর্শে উল্টো আঠালো হয়ে জেঁকে বসে ময়দা ও আটা।
  • ফলে লাগানো থাকে আঠালো স্টিকার। লক্ষ রাখবেন ফল ধোয়ার সময় এগুলো যেন পাইপে প্রবেশ না করে। পাইপ পর্যন্ত পৌঁছে গেলে আঠালো হয়ে আটকে থাকে এ ধরনের স্টিকার।
  • কফি ফেলবেন না বেসিনে। এটি ভোগান্তির কারণ হতে পারে।
  • ভাত বা পাস্তা ফেলবেন না।
  • ক্র্যাফটের কাজ করার পর বাড়তি রঙ বেসিনে ফেলতে যাবেন না। তরল হলেও এটি পাইপ আটকে ফেলে।
  • চুল যেন বেসিনের পাইপে প্রবেশ না করে। এটি বন্ধ করে দেবে পানি নির্গমনের পথ।  
  • ওষুধ বেসিনে ফেলে দিলে পানিতে গলে যাবে, এমন ধারণা ঠিক হয়। এটিও কারণ হতে পারে পাইপ আটকে যাওয়ার।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম