প্যারাগুয়েতে কাকা-ইতোদের বিপক্ষে খেললেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ২৩:৩৮আপডেট : ১৫ মে ২০২৫, ২৩:৪২

আজ বৃহস্পতিবার ফিফার ৭৫তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে প্যারাগুয়েতে। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ফিফার সদস্যপদ লাভের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই কংগ্রেসে অংশ নিতে গেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। সেখানে দেশের শীর্ষ ফুটবল সংস্থার প্রধান একটি প্রীতি ম্যাচও খেললেন, যেখানে তিনি মাঠ ভাগাভাগি করেছেন স্যামুয়েল ইতো ও কাকার মতো লিজেন্ডদের।

এদিন প্রদর্শনীমূলক এই ম্যাচে টিম এএফসির হয়ে মাঠে নামেন তাবিথ। তাদের প্রতিপক্ষ ছিল টিম ফিফা।

তাবিথ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে আধা পেশাদার ও পেশাদার উভয় পর্যায়ে খেলেছেন। রহমতগঞ্জ, আরামবাগ, ফকিরেরপুল ও তার মালিকানাধীন ফেনি সকার ক্লাবে স্ট্রাইকার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে তার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
কোলম্যান নাকি অন্য কেউ, নতুন কোচের নাম ঘোষণা সোমবার 
ব্যাংককে ঋতুপর্ণাদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল
হামজা আর কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি যা বললেন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি