রেসিপি: মচমচে পটেটো রিং

লাইফস্টাইল ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৫
image

অনিয়ম রিং তো অনেকই খাওয়া হয়েছে, মজাদার পটেটো রিং খেয়েছেন কি? শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে মচমচে পটেটো রিং পরিবেশন করতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: মচমচে পটেটো রিং উপকরণ
আলু- ৩টি (বড় সাইজের)
ময়দা- আধা কাপ
ডিম- ২টি
কর্ন ফ্লাওয়ার- ১/৪ কাপ
গার্লিক পাউডার- ১ চা চামচ
বেকিং পাউডার- আধা চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- আধা চা চামচ
ব্রেড ক্রাম্ব- ১ কাপ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। চাকা করে কেটে কুকি কাটার দিয়ে বাইরের অংশ সমান করুন। ভেতরের অংশ কেটে পাতলা রিং বানিয়ে নিন। রিংগুলো পানিতে ভিজিয়ে রাখুন।
একটি বাটিয়ে ময়দার সঙ্গে ব্রেড ক্রাম্ব বাদে বাকি সব শুকনা উপকরণ মিশিয়ে নিন। আলাদা একটি বাটিতে দুটি ডিম ফেটিয়ে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মেশান। অন্য বাটিতে ব্রেড ক্রাম্ব নিন। এবার তিনটি বাটি পাশাপাশি রেখে প্রথমে ময়দার মিশ্রণে পটেটো রিং কোট করুন। ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। আবারও ডিমের কোট করে ব্রেড ক্রাম্ব মেখে নিন। এবার তেল গরম করে ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন পটেটো রিং। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।   

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম