চুল পড়া বন্ধ করে জবা ফুল

লাইফস্টাইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭
image

চুলের যত্নে জবা ফুলের ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। চুল পড়া থেকে শুরু করে চুল ভেঙে যাওয়া প্রতিরোধে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি বাড়াতেও জবা ফুল অনন্য।  

চুল পড়া বন্ধ করে জবা ফুল

  • ৭ থেকে ৮টি জবা ফুল ও সমপরিমাণ জবা গাছের পাতা একসঙ্গে ছেঁচে নিন। প্যানে ৩/৪ কাপ নারকেল তেল গরম করুন। ফুটে উঠলে ছেঁচে রাখা ফুল ও পাতা দিয়ে দিন। প্যান ঢেকে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা হলে ছেঁকে মুখবন্ধ কাচের বয়ামে তেলটুকু রেখে দিন। গোসলের আধা ঘণ্টা আগে তেল ম্যাসাজ করুন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। গরম তোয়ালে পেঁচিয়ে রেখে দিন কিছুক্ষণ। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • জবা ফুলের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ছেঁচে নিন। টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন জবা ফুল। এজন্য পরিমাণ মতো পানির সঙ্গে জবা ফুল ব্লেন্ড করে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৭/৮টি জবা ফুল ও একটি পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • খুশকি দূর করার জন্য পানিতে ভিজিয়ে রাখা মেথির সঙ্গে কয়েকটি জবা ফুল পেস্ট করে নিন। টক দই মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল অ্যাট লাইফ  

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’