যা রাখবেন বাড়ন্ত শিশুর খাদ্য তালিকায়

আমিনা শাহনাজ হাশমি
২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:১৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৭
image

যা রাখবেন বাড়ন্ত শিশুর খাদ্য তালিকায় দুই থেকে পাঁচ বছর বয়সে শিশুদের মূলত মানসিক ও ব্রেইন ডেভলপমেন্ট হয়ে থাকে। খাবার দিতে হবে যা তাদের সঠিক ও স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। তারা তাদের নিজ জগত বুঝতে শেখে এই বয়সটাই। এই বয়সে সকালে একটি ডিম সিদ্ধ দেওয়া যেতে পারে। যা কিনা বাচ্চাদের স্মরণশক্তি বৃদ্ধি ও শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। এটি থেকে তারা পেতে পারে প্রোটিন, ভিটামিন বি১২, ফসফরাস এবং ভিটামিন ডি। এছাড়াও ডিমে মস্তিষ্কের বিকাশের জন্যে রয়েছে কুসুমের পুষ্টি উপাদান কোলিন। যা স্মরণশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। প্রোটিন হিসেবে ডাল দেওয়া যেতে পারে রুটির সাথে। সকালে একটা বা দুইটা রুটি দেওয়া যেতে পারে, সাথে এক গ্লাস দুধ। দুধ এই বয়সী বাচ্চাদের জন্য অতি প্রয়োজনীয় খাবার।

মিড মর্নিং- এ আমরা তাজা ফল বা ফলের রস দিতে পারি অথবা কিছু বাদাম দিতে পারি। যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় এবং রোগ প্রতিরোধ করে।  

দুপুরে এক অথবা দুই কাপ ভাতের সাথে সবজির দুই থেকে তিন টুকরা, এক পিস মাছ অথবা মাংসের টুকরা থাকতে পারে। সঙ্গে থাকতে পারে শসা ও লেবু। এসব খাবার যোগাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস ও ভিটামিন। বাচ্চাদের শারীরিক বিকাশে সাহায্য করবে এসব উপাদান।

সন্ধ্যায় বা বিকালের দিকে এক কাপ দুধ দিতে পারেন। হাড়ের গঠন মজবুত করতে  সাহায্য করবে দুধ। রাতে দেওয়া যেতে পারে দুপুরের মতো অল্প পরিমাণে খাবার। মেন্যুতে থাকতে পারে মাছ, মাংস, ভাত অথবা রুটি।

এই সময় পরিমিত খাওয়া দাওয়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা করতে উৎসাহ প্রদান করা খুব জরুরি। কারণ এই বয়সেই বাইরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার শুরুটা হয়। এবং অবশ্যই জাঙ্ক ফুড থেকে দূরে রাখতে হবে শিশুকে।  

লেখক: পুষ্টিবি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম