মেকআপ করা থেকে ওঠানোর ঝক্কিই যেন বেশি! যাদের এ অভিযোগ তাদের জন্য বাংলা ট্রিবিউন দিচ্ছে ঝটপট মেকআপ ওঠানোর টিপস-
যা যা লাগবে
- আধা কাপ ক্যাস্টর অয়েল
- আধা কাপ অলিভ অয়েল
- এক টুকরা নরম কাপড়
মেকআপ তুলবেন যেভাবে
একটি পাত্রে ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মেশান। তেলের মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ ঘষুন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে কাপড়টি মুখের উপর দিয়ে রাখুন ১ মিনিট। মেকআপ উঠে যাবে সহজেই।
ছবি: সংগ্রহ
/এনএ/








