ত্বকের যত্নে চালের পানি

লাইফস্টাইল ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০২
image

চাল ধোয়া পানি অথবা ভাতের মাড়- যেকোনওটিই ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। নিয়মিত ব্যবহারে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর হবে।

ত্বকের যত্নে চালের পানি
ব্যবহারের জন্য চালের পানি তৈরি করুন ৩ উপায়ে  

  • আধা কাপ চাল ভালো করে ধুয়ে নিন। ৩ কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন চাল। ছেঁকে পানি আলাদা করে নিন।
  • আধা কাপ চাল ধুয়ে ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। মাড়টুকু সংগ্রহ করুন ব্যবহারের জন্য।
  • আধা কাপ চাল ১ কাপ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ছেঁকে একটি মুখবন্ধ বয়ামে রেখে দিন দুইদিন। এরপর ব্যবহার করুন এই পানি।    

যেভাবে ব্যবহার করবেন

  • টোনার হিসেবে চমৎকার কাজ করে চালের পানি। চাল ভিজিয়ে রাখা পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। পরিষ্কার ও শুকনা ত্বকে স্প্রে করুন। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন ত্বক।
  • দুই দিন রেখে দেওয়া পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে পরিষ্কার ত্বকে স্প্রে করুন। ভেজা টিস্যু দিয়ে মুছে নিন ত্বক। এটি ময়েশ্চারাইজারের কাজ করবে।
  • ভাতের মাড়ে তুলা ভিজিয়ে ত্বকে চক্রাকারে ঘষুন। এটি ময়লা ও মেকআপ দূর করবে ত্বকের।
  • দুই দিন রেখে দেওয়া চালের পানিতে মোটা টিস্যু ভিজিয়ে সেটি পরিষ্কার ও শুষ্ক ত্বকে রেখে দিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।

চালের পানি ত্বকে নিয়মিত ব্যবহার করবেন কেন?

  • বলিরেখা দূর করে টানটান ও সুন্দর করে ত্বক।
  • ত্বক উজ্জ্বল করে প্রাকৃতিকভাবে।
  • ব্রণ দূর করে ত্বকের।
  • ব্রণের দাগ ও কালচে দাগ দূর করে।
  • লোমকূপের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল বের করে।
  • শুষ্ক ত্বকে প্রাণ ফেরায়।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম