বলিরেখা দূর করে কমলার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২
image

বাড়ছে রোদের তীব্রতা। গরমের সময় রোদ, ধুলাবালিতে ত্বক খুব সহজেই হয়ে পরে রুক্ষ ও প্রাণহীন। ত্বক সতেজ রাখতে এ সময় ব্যবহার করতে পারেন কমলার প্যাক। ত্বক প্রাণবন্ত করার পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখতে কমলার বিকল্প নেই। তবে এই ফলটির সঙ্গে আরও দুটি উপাদান মিশিয়ে ব্যবহার করতে হবে ত্বকে।

বলিরেখা দূর করে কমলার প্যাক যা যা লাগবে
কমলার কোয়া চার-পাঁচটি, বেসন ২ চা চামচ ও টক দই ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
একটি ব্লেন্ডারে বেসন নিন। এর মধ্যে কমলার কোয়াগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এখন এর মধ্যে টক দই দিয়ে আবারও ব্লেন্ড করুন। চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যে কারণে ত্বকের যত্নে ব্যবহার করবেন কমলার প্যাক  

  • কমলায় থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করে ত্বক রাখে দাগমুক্ত।
  • কমলার রস ত্বককে দীর্ঘক্ষণ পানিশূন্যতা থেকে রক্ষা করে।
  • কমলার অ্যান্টিঅক্সিডেন্ট চেহারার বয়সের ছাপ ও বলিরেখা দূর করে।
  • কমলায় থাকা ভিটামিন সি ত্বকে প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে।
  • বেসন ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করে।
  • ত্বকের অতিরিক্ত তেলতেলেভাব দূর করে।
  • ত্বক নরম ও মসৃণ করে।
  • টক দই ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
  • ত্বকের বলিরেখা দূর করে।
  • টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মরা কোষ দূর করে।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম