রেসিপি: গাজর-মূলার আচার

লাইফস্টাইল ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০
image

খাবারের স্বাদ ও মুখের রুচি বাড়াতে ঝাল ঝাল গাজর-মূলার আচার বেশ উপাদেয়। এটি খিচুড়ি কিংবা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে পারেন এমনিতেও। জেনে নিন রেসিপি।

রেসিপি: গাজর-মূলার আচার
আচারের মসলা তৈরির উপকরণ
সরিষা- ১ টেবিল চামচ
জিরা- ১ চা চামচ
ধনিয়া- ১ চা চামচ
মৌরি- আধা চা চামচ
পাঁচফোড়ন- ১/৪ চা চামচ
মেথি- আধা চা চামচ
অন্যান্য উপকরণ
মূলা- দেড় কাপ(লম্বা করে কাটা)
গাজর- দেড় কাপ(লম্বা করে কাটা)
তেল- ১/৪ কাপ
কালোজিরা- আধা চা চামচ
হিং- ১ চিমটি
আদা- ১ ইঞ্চি (কুচি)
রসুন- ২ কোয়া (কুচি)
কাঁচামরিচ- ২টি (মাঝখান থেকে ফালি করা)
কাস্মিরি মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
আমচুর পাউডার- আধা চা চামচ
লবণ- ১ টেবিল চামচ
ভিনেগার- ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
আচারের মসলা তৈরির উপকরণগুলো টেলে নিন প্যানে। ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। মচমচে হয়ে গেলে মিহি গুঁড়া করে নিন।
প্যানে তেল গরম করে কালোজিরা, হিং, আদা কুচি, রসুন কুচি ও কাঁচামরিচের ফালি দিয়ে সামান্য নেড়েচেড়ে মূলা ও গাজর দিয়ে দিন। ১ মিনিট নাড়ুন। চুলার জ্বাল কম থাকবে। তৈরি করে রাখা আচারের মসলা দিয়ে দিন। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আমচুর পাউডার ও লবণ দিয়ে নাড়তে থাকুন। আচার হয়ে গেলে চুলা বন্ধ করে ভিনেগার দিয়ে মিশিয়ে নিন। এই আচার সঙ্গে সঙ্গে পরিবেশন করলেই আসল স্বাদ পাওয়া যাবে। সংরক্ষণ করে খেতে চাইলে মুখবন্ধ বয়ামে ফ্রিজে রাখুন। ১ সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম