রেসিপি: মাইক্রোওয়েভে চিকেন বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১৫:৩২আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৫:৩৪
image

বাসায় হঠাৎ অতিথি এসেছে? মাত্র ২৫ মিনিটে মাইক্রোওয়েভে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন। জেনে নিন কীভাবে রান্না করবেন।

রেসিপি: মাইক্রোওয়েভে চিকেন বিরিয়ানি  
চালের মিশ্রণ তৈরির উপকরণ
পোলাওয়ের চাল- ২ কাপ
মুরগির মাংস- ৬০০ গ্রাম
পেঁয়াজ কুচি- আধা কাপ
তেজপাতা- ১টি
লবঙ্গ- ২টি
গোলমরিচ- ১০টি
এলাচ- ২টি
দারুচিনি- ১ ইঞ্চি  
বিরিয়ানির মসলা- ২ টেবিল চামচ
কাঁচামরিচ- কয়েকটি (ফালি করা)
লবণ- স্বাদ মতো
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
তরল দুধ- ১ কাপ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
অন্যান্য উপকরণ  
আলুবোখারা- ৩টি
কিসমিস- ১ টেবিল চামচ
গোলাপজল- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ
ঘি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
পোলাওয়ের চাল ১৫ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে। এরপর ধুয়ে নিন বড় একটি কাচের বাটিতে নিয়ে নিন। বাটি যেন অবশ্যই ওভেন প্রুফ হয়। মাংস ছোট টুকরো করে দিন ও তেজপাতা ছিঁড়ে দিন। চালের মিশ্রণ তৈরি বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। আড়াই কাপ পানি দিন। এবার একটি পাতলা প্লাস্টিক দিয়ে বাটির উপরের অংশ ঢেকে দিন। উপরে বেশ কয়েকটি ছিদ্র করে দেবেন। মাইক্রোওয়েভ ওভেনে বাটি ঢুকিয়ে টাইমার সেট করে দিন ১০ মিনিটের জন্য।  ১০ মিনিট পর বাটি বের করে র‍্যাপিং পেপার খুলে অন্যান্য উপকরণ মিশিয়ে আবারও ঢেকে দিয়ে দিন ওভেনে। এবার টাইমার সেট করুন ১৫ মিনিটের জন্য। ওভেন বন্ধ হওয়ার পর আরও ৫ মিনিট রেখে দিন ভেতরে। এরপর বের করে নেড়ে পরিবেশন করুন গরম গরম।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের