সীমাহীন স্ট্রেস! কীভাবে সামলাবেন জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১৭:০৮আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৭:০৮
image

প্রতিটি বয়সেই নানা ধরনের মানসিক চাপ বা স্ট্রেস ভর করে জীবনে। সেটা কখনও পড়াশোনার কারণে, কখনও সম্পর্কের রসায়ন নিয়ে। অন্যের প্রত্যাশাও কখনও কখনও চাপ হয়ে জেঁকে বসে মনে। এমন সব স্ট্রেস নিয়ে পথচলা অনেকের জন্যই বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিছু বিষয়ের উপর গুরুত্ব দিলে এই কাজটি কিন্তু বেশ সহজ হয়ে যাবে আপনার জন্য।

সীমাহীন স্ট্রেস! কীভাবে সামলাবেন জেনে নিন
নিজেকে গুরুত্ব দিন
অতি ব্যস্ততার মধ্যে থেকে নিজেকেই হয়তো সময় দেওয়া হয় না। এই কারণেও কিন্তু স্ট্রেস বাড়ে প্রচুর। দিনের খানিকটা অংশ কেবল নিজেকে দিন। এই সময়ে যা করতে ভালো লাগে সেটা করুন। নিজের পছন্দের চা বা কফি খেতে খেতে প্রিয় বইটি পড়ুন বা গান শুনুন।
প্রকৃতির সঙ্গে সময় কাটান
সবুজের স্পর্শ কিন্তু কমাতে পারে স্ট্রেস। নিজের বাগান থাকলে পরিচর্যা করুন নিয়মিত। বিকেলটা এখানে কাটান। হাঁটার অভ্যাস করতে পারলে ভীষণ ভালো হয়। সকাল সকাল হেঁটে আসুন পার্ক থেকে। মন সতেজ থাকবে।
মেডিটেশন
স্ট্রেস কমানোর জন্য মেডিটেশনের কোনও বিকল্প হয় না। রাতে ঘুমোতে যাওয়ার নিয়ম করে খানিকক্ষণ মেডিটেশন করুন। এই সময় হালকা কোনও মিউজিকও শুনতে পারেন। মনকে শান্ত রাখলে স্ট্রেস অনেকটাই দূর হবে। 
নিজের সঙ্গে কথা বলুন
সবসময় নিজেকে বোঝান যে জীবনে অনেক দুঃসময় আসে, আবার সেটা কেটেও যায়। অহেতুক চিন্তা শুধু শরীর এবং মনকেই খারাপ করবে। পরিস্থিতি বদলাতে না। তাই ধৈর্য্য ধরার বিকল্প নেই।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের