কারখানায় পোশাকের বদলে তৈরি হচ্ছে পিপিই

লাইফস্টাইল ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১৩:৩৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৪:৩৫
image

কারখানায় পোশাকের বদলে তৈরি হচ্ছে পিপিই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজস্ব ফ্যাক্টরিতে পোশাকের বদলে স্বেচ্ছাসেবীদের জন্য মাস্ক এবং পিপিই এপ্রোন তৈরি করছে ফ্যাশন হাউজ ‘লা রিভ।’ পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের দুটি গুরুত্বপূর্ণ অংশ, এপ্রোন এবং মাস্ক তৈরিতে নিজস্ব ফ্যাক্টরির পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছে ব্র্যান্ডটি।
লা রিভ এর প্রধান নির্বাহী পরিচালক এবং ডিজাইন টিমের প্রধান মন্নুজান নার্গিস বলেন, 'স্বাধীনতার ৪৯ বছরে এসে সারাবিশ্বের সাথে আরেকটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আমরা। করোনাভাইরাস প্রতিরোধে পিপিই এপ্রোন এবং মাস্কের যোগানে লা রিভ নিজের সামর্থ্যের একটি অংশ যোগ করার চেষ্টা করছে।’
জরুরি ভিত্তিতে তৈরি এই মাস্কগুলোতে ফিউজিংসহ ৩টি স্তর ব্যবহার করা হয়েছে যা মুখের এবং নাকের  সুরক্ষা দেবে। পিপিই এপ্রোনগুলোর জন্য ৬০ জিএসএম এর বিশেষ ডিসপোজেবল কাপড় ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, সুঁইয়ের সূক্ষ ছিদ্রও অনেক সময় শরীরকে জীবাণু এবং ভাইরাসের কাছে অরক্ষিত করে ফেলতে পারে। তাই এই এপ্রোনটিতে সুঁইয়ের সর্বনিম্ন ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
লা রিভ ইতোমধ্যেই তার কর্পোরেট অফিসে মাস্ক সরবরাহ করেছে। জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং স্বেচ্ছাসেবীদের মাঝে এই পিপিই এপ্রোন ও বিশেষ মাস্কটি বিতরণ করা হবে বলে জানিয়েছে ব্র্যান্ডটি।
এই উদ্যোগটি লা রিভের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের