হাতের ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে?

লাইফস্টাইল ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১৪:০১আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৫:০৪
image

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বারবার হাত ধুতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমণ আটকাতে এটা ভীষণ জরুরি। ঘনঘন হাত ধুতে গিয়ে রুক্ষ হয়ে যেতে পারে হাতের ত্বক। জেনে নিন করণীয়।

হাতের ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে?

  • হাত কিন্তু খুব ভালো করে ধুতে হবে। ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। তবে খুব গরম বা ঠাণ্ডা পানি ব্যবহার করবেন না। ব্যবহার করুন কুসুম গরম পানি।
  • গ্লিসারিনসমৃদ্ধ সাবান ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। এছাড়া সাবানের পিএইচ লেভেল হাই থাকলে, তা অহেতুক ড্রাইনেস থেকে বাঁচায়। তাই লিকুইড সোপ ব্যবহার করা হাতের ত্বকের জন্য বেশি ভালো। 
  • প্রতিবার হাত ধোওয়ার পর শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • হাত যদি বেশিমাত্রায় রুক্ষ হয়ে যায়, তাহলে কখনও কখনও সাবানের বিকল্প হিসেবে স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
  • হাত মোছার জন্য ডিসপোজেবল পেপার টিস্যু ব্যবহার করুন। পেপার টিস্যু দিয়ে পানি শুকিয়ে নেবেন হাতের। যদি তা সম্ভব না হয়, তাহলে বাড়ির প্রত্যেকের জন্য আলাদা তোয়ালের ব্যবস্থা করুন, যাতে জীবাণু সংক্রমণের ভয় না থাকে।
  • হাতের যত্নে দুই একটি প্যাক ব্যবহার করতে পারেন। ওটমিল গুঁড়া করে নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি দুই হাতের ত্বকে ভালো করে ঘষুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
  • ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিশ্রণটি দুই হাতে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম