রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘরে তৈরি ৭ জুস

লাইফস্টাইল ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৫:৩০আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:৩০
image

ঠাণ্ডা, জ্বরের মতো অসুখের পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলাতেও সাফল্য পাবেন, যদি শরীর সাঁয় দেয়। এজন্য বাড়াতে হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ কয়েকটি জুস নিজেই বানিতে নিতে পারেন। এগুলো নিয়মিত পান করলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।  

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘরে তৈরি ৭ জুস টমেটোর জুস  
টমেটোতে রয়েছে ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন। এই তিন উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি প্রতিদিন এক গ্লাস টমেটোর রস আপনার ত্বক ও রক্ত ভালো রাখবে।
কমলার জুস
নিয়মিত কমলার জুস খেলে সুস্থ থাকা যায় দীর্ঘদিন। এটি ঠাণ্ডা-কাশির মতো রোগ কাছে ঘেঁষতে দেয় না। তাজা কমলার রস পান করবেন এবং চিনি মেশাবেন না। চাইলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 
বিটরুট এবং গাজরের জুস
ভিটামিন এ, সি, ই এবং ক্যালসিয়াম ও আয়রন মিলবে এই জুস থেকে। এসব উপাদান আপনাকে বাঁচাবে বিভিন্ন রোগ থেকে। এই জুসে সামান্য হলুদ ও আদা মিশিয়ে নিলে আরও ভালো ফল পাবেন।
তরমুজের জুস
এক গ্লাস তরমুজের জুস দূর করবে গরমের ক্লান্তি। পাশাপাশি এতে থাকা ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক বাড়াবে রোগের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা।
কিউই ও স্ট্রবেরি
এই দুই ফলের মিশেলে বানিয়ে নিন স্মুদি। এই জুস থেকে পাওয়া যাবে উচ্চমাত্রার ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দ্রুত।
পালং শাক ও লেটুস পাতার জুস
ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম ও আয়রনের উৎস এই জুস। নিয়মিত পান করলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।   
আপেল, গাজর ও কমলার জুস
এই জুস থেকে বিভিন্ন ধরনের ভিটামিন ছাড়াও পটাসিয়াম ও ফলিক অ্যাসিড মিলবে। এসব উপাদান সুস্থতার জন্য ভীষণ প্রয়োজন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের