জুতা পরিষ্কার করুন এভাবে

লাইফস্টাইল ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ১৩:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৪:১৭
image

বেশিরভাগ সময় থাকা হচ্ছে গৃহবন্দি। তবে জরুরি প্রয়োজন অথবা বাজারের জন্য মাঝে মাঝে কিন্তু বের হতে হচ্ছেই। এছাড়া যারা জরুরি পরিষেবায় নিয়োজিত, তাদেরকে যেতে হচ্ছে বাইরে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বাড়ি ফিরে জুতা পরিষ্কার করতে হবে খুব ভালো করে।

জুতা পরিষ্কার করুন এভাবে

  • জুতা/স্যান্ডেল যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না। নির্দিষ্ট জায়গায় থাকা র‌্যাকে রাখবেন।
  • পরিষ্কার রাখতে হবে জুতার র‌্যাকও। না হলে নানা ধরনের জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকবে।
  • জুতার র‍্যাক দরজার বাইরে রাখুন।
  • একান্ত যদি জুতার র‍্যাক ঘরে রাখতেই হয়, তবে উপর জমে থাকা ধুলোবালি শুকনো কাপড়ে মুছে নিয়ে পরে তা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। কারণ, র‌্যাকে থাকা বহু দিনের অব্যবহৃত জুতা, স্যান্ডেলে নানা ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস আটকে থাকতে পারে। তা থেকে সংক্রমণের আশঙ্কা অমূলক নয়।
  • জুতা পরিষ্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন।
  • বাজারে গেলে বাড়ি ফিরে জুতা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে সাবান পানিতে স্যান্ডেল ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
  • কাপড়ের জুতা হলে বেকিং সোডা অথবা ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ফেলুন।
  • চামড়ার জুতা পরিষ্কার করুন সাবান-পানি ও রাবিং অ্যালকোহল ব্যবহার করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
জুনে ২,৯০৭, আগস্টে ২০,৫৩৬: ডেঙ্গু বাড়ছে যে গতিতে
জুনে ২,৯০৭, আগস্টে ২০,৫৩৬: ডেঙ্গু বাড়ছে যে গতিতে
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক