ঘরেই হোক বৈশাখ উদযাপন

রেসিপি: ইলিশ পোলাও

লাইফস্টাইল ডেস্ক
১৩ এপ্রিল ২০২০, ২১:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:২৫
image

এই বছরের নববর্ষ পালন করা যাচ্ছে না অন্যান্যবারের মতো। করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে বাসায় থাকা ভীষণ জরুরি এই সময়। ঘরেই রান্নার ছোটখাট আয়োজন করে ফেলতে পারেন বৈশাখ উপলক্ষে। জেনে নিন ইলিশ পোলাও কীভাবে রাঁধবেন।  

রেসিপি: ইলিশ পোলাও
উপকরণ

ইলিশ মাছ- ৭ টুকরা
পোলাওয়ের চাল- ৩ কাপ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
ঘি- ৪ টেবিল চামচ
পেঁয়াজ- ২টি (কুচি)
পেঁয়াজ বাটা- ১/৪ কাপ
মরিচ বাটা- ১ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
তেজপাতা- ২টি
এলাচ- ৩টি
গোলমরিচ- ১০টি
তরল দুধ- ১ কাপ
চিনি- ১ চা চামচ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
প্রস্তুত প্রণালি

প্যানে তেল ও ঘি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন পেঁয়াজ। মরিচ বাটা, ১ চা চামচ আদা বাটা ও পেঁয়াজ বাটা একটু কষিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিন। পাঁচ/ছয় মিনিট নেড়ে স্বাদ মতো লবণ দিন। অল্প পানি দিয়ে কষিয়ে ইলিশ মাছের টুকরা দিন। উল্টে পাল্টে অল্প পানি দিয়ে ছয়/সাত মিনিট রান্না করুন। মাছগুল উঠিয়ে রেখে দিন। একই মসলায় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। এলাচ ও গোলমরিচ দিন। নেড়েচেড়ে পানিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিন। নেড়েচেড়ে ১ চা চামচ আদা বাটা ও স্বাদ মতো লবণ দিন। ৫ মিনিট ভাজুন। সাড়ে তিন কাপ গরম পানি, চিনি ও তরল দুধ দিয়ে নেড়ে নিন। আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কম আঁচে। ১০ মিনিট পর পানি শুকিয়ে গেলে হাঁড়ি থেকে কিছু পোলাও তুলে উঠিয়ে রাখা মাছ বিছিয়ে উপরে আবার দিয়ে দিন পোলাও। একদম মৃদু আঁচে দমে রাখুন ১৫ মিনিট। পরিবেশন করুন গরম গরম।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম