মৃত দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা, একজনের স্ত্রী ওসিকে বললেন ‘কবরে তদন্ত করেন’

গাজীপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৯:২৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:৩১

গাজীপুরের শ্রীপুরে সাবেক দুই জনপ্রতিনিধিকে মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি করা হয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় উঠেছে। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তাদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

শ্রীপুর থানার এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ১১১ জনকে আসামি করে মামলাটি রুজু করেন।

আসামিরা হলেন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর (৮ নম্বর ওয়ার্ড) আলী আজগর এবং উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার (১ নম্বর ওয়ার্ড) ইদ্রিস আলী। তাদের মধ্যে আলী আজগর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলরকে ৯১ নম্বর এবং সাবেক মেম্বারকে ১০৪ নম্বর আসামি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে মৃতের স্বজনেরা বলেন, মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাকে মামলার আসামি করা হয়? বিষয়টি খুবই দুঃখজনক।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ করেন। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, মামলায় কিভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই দুই জনের নাম বাদ দেওয়া হবে।

এদিকে, গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত ইদ্রিস আলীর স্ত্রী মৃত স্বামীকে মামলার আসামি করায় শ্রীপুর থানার ওসির কাছে জানতে ব্যক্তিগত নম্বরে কল করেন। ওসি এবং ইদ্রিস আলীর স্ত্রী কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, আসসালামু আলাইকুম স্যার। ওসি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি ১নং ওয়ার্ডের যে ইদ্রিস মেম্বার আছাল (আছে), উনি যে দুই বছর হইলো মারা গেছে... তো ওনার নামে কেস হয়, কেস হইলো, তো আপনার নগে (সঙ্গে) কোন জায়গায় স্যার দেহা হয়ছাল? কোন মিছিলে দেহা হয়ছাল? ওনার নামে এহন মামলা হয়? ওসি জানতে চান, কে বলছেন ভাই? নারী বলেন, আমি ইদ্রিস মেম্বারের ওয়াইফ বলছি।

ওসি নারীকে বলেন, আপনি আমার এই নাম্বার কই পাইলেন? জবাবে ওই নারী বলেন, নম্বর আমি যেকান থেকে সংগ্রহ করি! তাইলে হে মৃত মানুষ দুই বছর হইয়া গেছে, হ্যার নামে মামলা হয়?

ওসি, কোথা থেকে সংগ্রহ করছেন আমার নাম্বার? নারী বলেন, যেকান থেকে আনি স্যার। নম্বর না পাইলে তো আর আপনারে ফোন দিবার পারি নাই আমি।

ওসি তখন বলেন, আপনি আমার সরকারি নম্বরে ফোন দেন ভাই। যা কথা বলতেছেন, সরকারি নম্বরে কথা কন।

নারী বলেন, না, এই কথাডাই স্যার আমি আপনারে কইছি যে হে (স্বামী) দুই বছর অইয়া গেছে মারা গেছে, তো হ্যার নামে কেমনে মামলা হয়?

ওসি বলেন, এটা ধরেন আমাদের গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। এই যে মারা গেছে, মৃত্যু সনদ নিয়া আসবেন। মামলা কার্যক্রম শুরু হওয়ার আগেই ওনাকে বাতিল কইরা দেওয়া হবে।

নারী বলেন, না স্যার, আমি মৃত্যু সনদ নিয়া যামু না, হ্যার কবর থাইকা লাশ উঠাই লিয়া পরে হ্যারে ফাঁসি দেক আর মামলা চলুক, হেইডা আপনারা বুঝবেন। আহুক তদন্ত, তারে কবরস্থানে নিয়া যামু। এইডা কোন ধরনের আইন কানুন আপনাগো স্যার?

ওসি পরে বলেন, আপনি ভাই আমার সরকারি নম্বরে ফোন দেন ভাই। নারী বলেন, সরকারি কী? আমি আপনার কাছে ফোন দিছি, আপনার যে নম্বরটা পাইছি স্যার, আমি দিছি।

/এফআর/
সম্পর্কিত
প্রতিবাদের মুখে গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা
গভীর রাতে অভিযান চালিয়ে আ.লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৫
সর্বশেষ খবর
৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪
৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মী রিমান্ড শেষে কারাগারে 
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মী রিমান্ড শেষে কারাগারে 
ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি
ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি
সাফ শেষে হঠাৎ পাকিস্তানি ফুটবলার আলী উজাইর উধাও! 
সাফ শেষে হঠাৎ পাকিস্তানি ফুটবলার আলী উজাইর উধাও! 
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে?