রূপচর্চায় আলুর ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ১৮:৪৫আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৮:৪৭
image

আলুতে রয়েছে পটাসিয়াম ও ভিটামিনসহ বেশ কিছু উপকারী উপাদান যা ত্বক ও চুলের যত্নে অনন্য। এটি যেমন ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা, তেমনি চুল পড়া বন্ধ করতেও উপকারী। জেনে নিন রূপচর্চায় আলুর ব্যবহার।

রূপচর্চায় আলুর ব্যবহার

ত্বকের যত্নে

  • আলু গোল গোল টুকরো করে কেটে নিন। এবার একটা নরম কাপড়ে মুড়ে চোখের নীচে রেখে দিন ২০ মিনিট। নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।
  • ত্বকের বলিরেখা কমাতে চাইলে আলুর পেস্ট মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
  • রোদে পোড়া দাগ দূর করে আলু বেশ কার্যকর। আলুর টুকরো, খোসা বা রস, যেকোনও কিছু লাগালেই উপকার পাবেন।
  • শুষ্ক ত্বকের যত্নে অর্ধেক আলু থেঁতো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন এটি।

চুলের যত্নে

  • কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। আলুর খোসা পানিতে ফুটিয়ে নিন। এই পানি ছেঁকে রেখে দিন। শ্যাম্পু করা শেষে পানিটুকু দিয়ে ধুয়ে নিন চুল।
  • আলু চুল পড়া কমায়। দুই চা চামচ আলুর রসের সঙ্গে দুই চা চামচ অ্যালোভেরা ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম