ঘরে তৈরি মিষ্টি দই

লাইফস্টাইল ডেস্ক
০৩ মে ২০২০, ১৬:১৫আপডেট : ০৩ মে ২০২০, ১৬:১৫
image

ইফতারে দই-চিড়া কিংবা লাচ্ছি খেতে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন মিষ্টি দই। দইবীজ ও দই খুব সহজেই বানানো যায়। জেনে নিন কীভাবে বানাবেন।  

ঘরে তৈরি মিষ্টি দই
দইবীজ
একটি মোটা তলযুক্ত প্যান চুলায় বসিয়ে ভেতরে স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের অপরে একটি মাঝারি সাইজে তোয়ালে দুই ভাঁজ করে রাখুন। প্যান ধেকে দিন ঢাকনা দিয়ে। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে সেটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিন। চুলার সর্বনিম্ন আঁচে ১০ মিনিটের জম্য রেখে দিন এভাবে।
আধা কাপ গুড়ো দুধ নিন বাটিতে। ১/৪ কাপ তরল দুধ দিয়ে মিশিয়ে নিন ভালো করে। ৩ টেবিল চামচ ভিনেগার দিন। ভিনেগার না থাকলে লেবুর রস দিন। অল্প অল্প করে মেশাতে হবে। মাটির ছোট পাত্র বা কাচের বাটিতে মিশ্রণটি ঢেলে দিন। ফয়েল পেপার অথবা সুতির কাপড় দিয়ে পাত্র ঢেকে আগে থেকে চুলায় রেখে দেওয়া স্ট্যান্ডে বসিয়ে তোয়ালে দিয়ে মুড়ে দিন। একদম কম আঁচে ১৫ মিনিট রেখে দিন। জমে যাবে দই। ঠাণ্ডা হলে ১ ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন। এই দইয়ের বীজ এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন।
দইবীজ থেকে দই তৈরি
একটি চালুনিতে দেড় কাপ দইয়ের বীজ নিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে বাড়তি পানি ঝরে যাবে।  প্যানে ১ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিন। চিনি গলে সোনালি রঙ হয়ে গেলে সামান্য দুধ দিয়ে নেড়ে নামিয়ে নিন। দুই লিটার দুধ চুলায় ফুটিয়ে নিন। ছয় থেকে সাতবার বলক তুলবেন। স্বাদ মতো চিনি মিশিয়ে নিন দুধে। ক্যারামেলমিশ্রিত দুধ দিয়ে আরও দুইবার বলক তুলে দিন। দুধ নামিয়ে ঠাণ্ডা করুন। একেবারে ঠাণ্ডা করবেন না। কুসুম গরম থাকা অবস্থায় বসাতে হবে দই। দইবীজ ভালো করে ফেটে নিন। এবার অল্প অল্প করে কুসুম গরম দুধ মিশিয়ে নিন। যে পাত্রে বসাবেন সেটাতে ঢেলে নিন দুধের মিশ্রণ। চুলায় দই তৈরি করতে দইবীজের প্রিপারেশনেই বসান। দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে দই। চাইলে ওভেনে বসাতে পারেন। ৫০ থেকে ৮০ ডিগ্রি তাপমাত্রায় এক থেকে দেড় ঘণ্টা লাগবে দই জমতে।  

ছবি: ফারজানা'স রেসিপি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম