ত্বকের যত্নে স্ট্রবেরির ৩ প্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৪ জুন ২০২০, ২০:২১আপডেট : ০৪ জুন ২০২০, ২০:২৫
image

স্ট্রবেরি এখন পাওয়া যায় হাতের কাছেই। রূপচর্চায় কাজে লাগাতে পারেন এই ফল। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন প্রাকৃতিকভাবে সুন্দর ও উজ্জ্বল রাখে ত্বক। পাশাপাশি ব্রণ, বলিরেখা ও কালচে দাগ দূর করতেও এর জুড়ি নেই। জেনে নিন স্ট্রবেরির ৩ প্যাক সম্পর্কে।

ত্বকের যত্নে স্ট্রবেরির ৩ প্যাক

স্ট্রবেরি ও কফি
কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে নিন। পরিমাণ মতো কফি পাউডার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চাইলে সামান্য পানি মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাশাপাশি দূর করবে জমে থাকা মরা চামড়া।
স্ট্রবেরি ও কমলা
কয়েকটি কমলার কোয়া ও স্ট্রবেরি একসঙ্গে ব্লেন্ড করে নিন। মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন প্যাকটি। শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ত্বকে ধুয়ে নিন। এই ফেস প্যাক ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এই দুই ফলের অ্যাসিডিক উপাদান ত্বকের কালচে দাগ দূর করে।
স্ট্রবেরি ও মধু
কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে মধু মিশিয়ে নিন। ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ ত্বকে নিয়ে আসবে কোমলতা। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এটি দূর করে ত্বকের রুক্ষতা। পাশাপাশি অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতেও এর জুড়ি নেই।  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক