চুল নিয়ে যত ভুল

লাইফস্টাইল ডেস্ক
০৯ জুন ২০২০, ১৯:৩৫আপডেট : ০৯ জুন ২০২০, ১৯:৩৫
image

কেবল অযত্ন কিংবা অবহেলার কারণেই যে চুল পড়ে যায় এমন নয়। নিজের কিছু ভুল অভ্যাসের কারণেও দ্রুত চুল নষ্ট হয়ে ঝরে যেতে পারে। চুল ভেঙে যাওয়ারও অন্যতম কারণ এসব ভুল ধারণা ও অভ্যাস। জেনে নিন সেগুলো কী কী।

চুল নিয়ে যত ভুল প্রতিদিন চুল ধোয়া
প্রতিদিন চুলে পানি ও শ্যাম্পু লাগানো একেবারেই অনুচিত। প্রতিদিন চুল ধুলে চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল প্রাণ হারিয়ে ভেঙে যেতে শুরু করে। সপ্তাহে তিন থেকে চারদিন চুলে পানি লাগান।
অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার
চুলের যত্নে কন্ডিশনার আবশ্যক। তবে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। শ্যাম্পুর মতো আগা থেকে গোড়া পর্যন্ত কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। এটি ব্যবহার করুন চুলের আগার অংশে।
গরম পানি ব্যবহার করা
চুলে গরম পানি ব্যবহার করবেন না। এতে চুল দ্রুত প্রাকৃতিক তেল ও কেরাটিন বের করে দেয়। ফলে ধীরে ধীরে চুল হয়ে পড়ে নিষ্প্রাণ।
ভেজা চুল বাঁধা
ভেজা চুল বাধলে চুল ভেঙে যায় খুব সহজে। ভেজা চুল আঁচড়ানোও অনুচিত। মোটা খিলের চিরুনি দিয়ে হালকা করে আঁচড়ে ছেড়ে রাখুন চুল। প্রাকৃতিক বাতাসে শুকানোর পর তারপর বেঁধে নিন ইচ্ছেমতো।
অতিরিক্ত ব্রাশ ব্যবহার করা
চুল বারবার ব্রাশ করবেন না। চুলের আগা ফেটে যায় অতিরিক্ত ব্রাশ ব্যবহারের কারণে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া   

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম