শুষ্ক ত্বকের যত্নে স্ক্রাব

লাইফস্টাইল ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৫, ১৪:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৭:২২
image

body-scrub

শীতে ত্বক ফেটে মরা চামড়া জমে। এতে স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে ত্বক। শুষ্ক ত্বক যাদের, তাদের এ সমস্যায় পড়তে হয় আরও বেশি। ঘরে তৈরি স্ক্রাব দূর করতে পারে ত্বকের মরা চামড়া। জেনে নিন কীভাবে তৈরি করবেন বিভিন্ন ধরনের স্ক্রাব-

লবণ ও মধুর স্ক্রাব
মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। লবণ ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে। লবণ ও মধুর মিশ্রণ তৈরি করে পুরো শরীরে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল এবং চিনির স্ক্রাব  
শীতের রুক্ষতা দূর করবে এ স্ক্রাবটি। অলিভ অয়েল, বাদামি চিনি ও সী সল্ট একসঙ্গে মেশান। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

নারিকেল ও ভ্যানিলা স্ক্রাব
সমপরিমাণ নারিকেল তেল, ভ্যানিলা এবং বাদামি চিনি একসঙ্গে ব্লেন্ড করুন। স্ক্রাবটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। প্রাকৃতিকভাবে উজ্জ্বল হবে ত্বক।

কফি স্ক্রাব
কফি, চিনি, অলিভ অয়েল, ভ্যানিলা নির্যাস এবং কয়েক ফোঁটা মেন্থল তেল একসঙ্গে মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ভেজা ত্বকে লাগান। হাঁটু ও গোড়ালির রুক্ষতা দূর করবে এটি।

গোলাপের পাপড়ির স্ক্রাব
একটি পাত্রে গোলাপের পাপড়ি, নারিকেল তেল, চিনি ও আমন্ড তেল নিন। ত্বকে লাগানোর আগে ভালো করে মিশিয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

টমেটো এবং চিনির স্ক্রাব
টমেটো এবং চিনি একসঙ্গে মেশান। মুখসহ পুরো শরীরে লাগান স্ক্রাবটি। ভেজা ত্বকে লাগাবেন। ভালো করে পরিষ্কার করে নিন।  

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম