চল্লিশের পরের খাদ্য তালিকা

লাইফস্টাইল ডেস্ক
২১ জুন ২০২০, ২৩:৩১আপডেট : ২১ জুন ২০২০, ২৩:৫৬
image

চল্লিশ পার হওয়ার পর খাদ্য তালিকায় আনুন কিছু বদল। কারণ দীর্ঘদিন সুস্থ থাকতে চাইলে এসময় একটু বুঝেই খেতে হবে আপনাকে। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরনের রোগ থেকে দূরে থাকতে কী খাবেন, কী খাবেন না সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ ড. অমিতাভ সরকার।

চল্লিশের পরের খাদ্য তালিকা

  • ফাইবারজাতীয় খাবার খান বেশি করে। এ ধরনের খাবার দ্রুত হজমে সহায়ক। হার্টের সমস্যা থেকে টাইপ টু ডায়াবেটিস খানিকটা হলেও রুখে দিতে পারে ফাইবার। ডাল, চিয়া সিড, তিল, ফ্ল্যাক্সসিড, ওটস, পাতাওয়ালা সবজি, আমন্ড, কাজুবাদাম ও পেস্তাবাদাম ফাইবারের অন্যতম উৎস।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে রান্নায় ভেষজ ব্যবহার করুন। তুলসি, আদা, জিরা, ধনিয়া, কালোজিরা। গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ আপনাকে দূরে রাখতে পারে বিভিন্ন রোগ থেকে। মসলা চা বানিয়েও খেতে পারেন নিয়মিত।
  • স্যাচুরেটেড ফ্যাটের বদলে হেলদি ফ্যাট খান। অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ফিশ অয়েল স্বাস্থ্যের জন্য উপকারী।
  • কলা বা পালং শাকের মতো খাবারে পটাশিয়ামের মাত্রা বেশি ও সোডিয়ামের মাত্রা কম থাকে। এগুলোও খাদ্য তালিকায় রাখতে পারেন।
  • ঝিঙে, পটল, বাঁধাকপি, লেটুস, ব্রকোলি, ফুলকপির মতো সবজি ও তরমুজ, শসা, পেয়ারা, আপেল ও নাসপাতির মতো ফল এই বয়সে খুব উপকারী।
  • বয়স বাড়লে হাড়ের জোর কমে। তাই ক্যালশিয়াম সমৃদ্ধ ডায়েট এই সময় ভীষণ প্রয়োজন। দুধ, দই, সিরিয়াল, মাছ খান নিয়মিত। প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্টের জন্য মুরগির মাংস, ডাল, সয়া মিল্ক, লো ফ্যাট পনির খেতে পারেন।
  • দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করতে পারেন।
  • আর্টিফিশিয়াল সুইটনার, প্যাকেট জুস, মাফিন ও কেক, রেড মিট ও জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন।

তথ্য: এনডিটিভি   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা