বলিরেখা ও ব্রণ দূর করে কলার খোসা

লাইফস্টাইল ডেস্ক
২২ জুন ২০২০, ১২:৩১আপডেট : ২২ জুন ২০২০, ১৩:৪৪
image

কলার খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড, আয়রন, পটাসিয়াম ও জিঙ্ক। এসব উপাদান ত্বকের যত্নে অনন্য। বলিরেখা ও ব্রণ দূর করতে পারে কলার খোসা। জেনে নিন উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য কলার খোসা কীভাবে ব্যবহার করবেন।

বলিরেখা ও ব্রণ দূর করে কলার খোসা
ব্রণ দূর করতে
কলার খোসা ব্লেন্ড করে নিন। ২ টেবিল চামচ কলার খোসার পেস্টের সঙ্গে আধা চা চামচ মধু ও আধা চা চামচ হলুদ মেশান। ফেস প্যাকটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন ত্বকে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে।
বলিরেখা দূর করতে
টানটান ত্বকের জন্য একটি কলার খোসা পেস্ট করে ডিম মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণের দাগ দূর করতে
রাতে ঘুমানোর আগে কলার খোসার ভেতরের অংশ ঘষুন ব্রণের দাগের উপর। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।
শুষ্ক ত্বকের যত্নে
একটি কলার খোসা গ্রিন্ডারে পেস্ট করে নিন। সমপরিমাণ ওটমিল গুঁড়া ও চিনি মেশান। পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দূর হবে ত্বকের রুক্ষতা।
তৈলাক্ত ত্বকের যত্নে
১ টেবিল চামচ কলার খোসার পেস্টের সঙ্গে ২ চা চামচ ডিমের সাদা অংশ ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ফেস প্যাকটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে কমবে তৈলাক্ত ভাব।
কালচে দাগ দূর করতে
১ টেবিল চামচ কলার খোসার পেস্ট ও ২ চা চামচ টমেটো মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। একদিন পর পর ব্যবহার করলে দূর হবে ত্বকের কালচে দাগ।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
উত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
কী, কেন, কীভাবেউত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
অতিরিক্ত বিলকে অপপ্রচার বলা বিজ্ঞপ্তি সংশোধন, এবার যা জানালো বিদ্যুৎ বিভাগ
অতিরিক্ত বিলকে অপপ্রচার বলা বিজ্ঞপ্তি সংশোধন, এবার যা জানালো বিদ্যুৎ বিভাগ
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে