লেবু দীর্ঘদিন তাজা রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৬ জুলাই ২০২০, ২১:২০ আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:৪৩
image

এই গরমে এক গ্লাস তাজা লেবুর শরবত স্বস্তি এনে দেয় মনে। এছাড়া সালাদ কিংবা যেকোনো খাবারে চমৎকার সুগন্ধ ও স্বাদ যোগ করতে জুড়ি নেই এর। ভিটামিন সি এর অন্যতম উৎস লেবু দীর্ঘদিন টাটকা রাখতে চাইলে সংরক্ষণ করতে হবে সঠিক নিয়মে।

লেবু দীর্ঘদিন তাজা রাখবেন যেভাবে

  • লেবু তাজা রাখতে ফ্রিজে রাখুন। এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
  • এক মাস পর্যন্ত তাজা রাখতে চাইলে জিপলক ব্যাগ অথবা মুখবন্ধ বাটিতে ফ্রিজে রাখুন লেবু।
  • অর্ধেক লেবু ব্যবহার করার পর বাকি অর্ধেক রাখার সময় মুখবন্ধ বাটিতে রাখুন। তবে কয়েকদিনের মধ্যেই এটি ব্যবহার করে ফেলতে হবে।
  • একটি কাচের বয়ামে লেবু নিয়ে পানি ভর্তি করে নিন। এবার পানি ও লেবুসহ বয়ামটি ফ্রিজে রেখে দিন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে লেবু।
  • লেবুর রস কিছুদিনের জন্য রাখতে পারেন ফ্রিজে। তবে বেকিং অথবা রান্নায় ব্যবহার করবেন। লেমোনেড কিংবা সালাদে ব্যবহার করবেন না। অনেক দিনের জন্য লেবুর রস সংরক্ষণ করতে চাইলে আইস ট্রেতে করে ফ্রিজারে রেখে জমিয়ে নিন। জমানো রস ট্রে থেকে বের করে জিপলক ব্যাগে ফ্রিজারে রেখে দিন আবারও।
  • লেবু স্লাইস করে মুখবন্ধ বাটি অথবা জিপলক ব্যাগে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে।
  • আপেল অথবা কলার সঙ্গে সংরক্ষণ করবেন না লেবু।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচনা না হওয়ায় বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল
আলোচনা না হওয়ায় বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা