কটন বলের যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২৩ জুলাই ২০২০, ১৭:২৮ আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৭:৩০
image

ছোট্ট এক টুকরো তুলো আপনাকে যেমন দিনভর ফ্রেশ রাখবে, তেমনি ঘরে থাকা পোকামাকড় দূর করতেও সাহায্য করবে। প্যাকেটে কিনতে পাওয়া যায় এ ধরনের কটন বল। জেনে নিন এগুলোর বিভিন্ন ব্যবহার সম্পর্কে।

কটন বলের যত ব্যবহার

  • বাসা থেকে বের হওয়ার সময় পারফিউমের বোতলের বদলে একটি কটন বলে পারফিউম নিয়ে সেটি জিপার ব্যাগের মধ্যে রেখে দিন। খুব গরম লাগলে কিংবা ক্লান্ত লাগলে কটন বলের পারফিউম লাগিয়ে নিন। নিমিষেই ফ্রেশ লাগবে।
  • কটন বলে রুম ফ্রেশনার লাগিয়ে ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। সুরভিত থাকবে রুম।
  • বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। কটন বলে হলুদ গুঁড়ো লাগিয়ে রাখলে পিঁপড়া ও পোকার সমস্যা কমে।
  • কটন বলে ফিনাইল দিয়ে সেগুলো রান্নাঘর এবং ঘরের কোণে রেখে দিলে জীবাণুনাশকের কাজ করবে।

কটন বলের যত ব্যবহার

  • গ্লাভস দ্রুত ছিঁড়ে যাওয়া রোধ করতে আঙুলের কাছে কটন বল গুঁজে দিতে পারেন।
  • নতুন জুতা পরলে অনেক সময় ফোসকা পরে যায় গোড়ালিতে। কটন বলে অ্যান্টি-সেপ্টিক লাগিয়ে সেটি গুঁজে নিন গোড়ালির কাছে।
  • জুতা সাইজে বড় হলে সামনের অংশে কিছু কটন বল গুঁজে দিন।
  • পোশাক থেকে দাগ উঠছে না? রাবিং অ্যালকোহলে তুলা ভিজিয়ে ঘষে নিন দাগের উপর।
  • বর্ষাকালে আলমারিতে কাপড়ে অনেক সময় ভ্যাপসা গন্ধ হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে ভ্যানিলা এসেন্স কটন বলে লাগিয়ে আলমারির প্রতিটি কোণে রেখে দিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ