ঈদ আয়োজন

রেসিপি: ভাজা লাচ্ছা সেমাই

লাইফস্টাইল ডেস্ক
০১ আগস্ট ২০২০, ০০:১০ আপডেট : ০১ আগস্ট ২০২০, ০০:১৩
image

ঈদের দিন সকালে লাচ্ছা সেমাই রান্না করে ফেলতে পারেন খানিকটা ভিন্ন স্বাদে। লাচ্ছা সেমাই ভেজে দুধের সঙ্গে পরিবেশন করবেন কীভাবে জেনে নিন।

রেসিপি: ভাজা লাচ্ছা সেমাই
উপকরণ
ঘি- ২ টেবিল চামচ
বাদাম কুচি- আধা কাপ (পেস্তা ও কাজু বাদাম)
কিসমিস- ২ টেবিল চামচ
লাচ্ছা সেমাই- ২০০ গ্রাম
গুঁড়া দুধ- ১ কাপ
চিনি- স্বাদ মতো
তরল দুধ- ৫ কাপ
এলাচ- ৩টি
কেওড়া জল- ১ চা চামচ
ঘি- ১ টেবিল চামচ  
প্রস্তুত প্রণালি
ঘি গরম করে বাদাম কুচি ও কিসমিস ভেজে নিন। সেমাই, গুঁড়া দুধ ও চিনি দিয়ে অনবরত নাড়তে থাকুন। হালকা বাদামি রঙ আসা পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। যে বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতে ভাজা সেমাই ঢেলে নিন।
চুলায় উচ্চ তাপে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর এলাচ ও চিনি দিন। দুধে বলক চলে আসলে আরও কিছুক্ষণ জ্বাল দিন। তবে খুব বেশি ঘন করবেন না। কেওড়া জল ও ঘি দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। কয়েক মিনিট পর সেমাইয়ের উপর ঢেলে দিন দুধ। রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার ভাজা লাচ্ছা সেমাই।   

ছবি- স্পাইস বাংলা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা