অল্প মসলায় খাসির মাংসের কোরমা

লাইফস্টাইল ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১৮:২৫আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৮:৩৪

খাসির মাংসে কোলেস্টেরলের পরিমাণ এমনিতেই বেশি থাকে। অতিরিক্ত তেল-মসলা না দিয়ে তাই এটি রান্না করে ফেলতে পারেন অল্প মসলায়। জেনে নিন কীভাবে খাসির মাংসের কোরমা রান্না করবেন।

অল্প মসলায় খাসির মাংসের কোরমা

উপকরণ
খাসির মাংস-
টক দই- ১/৪ কাপ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
সয়াবিন তেল- ১/৪ কাপ
ঘি- ২ টেবিল চামচ  
তেজপাতা- ৩টি
দারুচিনি- ২টি (১ ইঞ্চির)
লবঙ্গ- ২টি
এলাচ- ৩টি
গোলমরিচ- ৬টি
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ  
বাদাম বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ বাটা- ১/৪ কাপ   
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
আলু বোখারা- ৬টি
কেওড়া জল- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পরিষ্কার করে ১ টেবিল চামচ লবণ দিয়ে মেখে রেখে দিন আধা ঘণ্টা। এতে খাসির মাংসে থাকা গন্ধ দূর হয়। এরপর মাংস ধুয়ে টক দই, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিন আরও আধা ঘণ্টার জন্য।
চুলায় মিডিয়াম আঁচে সয়াবিন তেল ও ঘি গরম করুন। গরম মসলা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজে বেরেস্তার রঙ চলে আসলে বাদাম বাটা, আদা ও রসুন বাটা দিয়ে দিন। নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে গুঁড়া মসলাগুলো দিয়ে দিন। পেঁয়াজ বাটা দিয়ে ভুনে পানি দিয়ে কষিয়ে নিন মসলা। প্যান ঢেকে দিন ৫ মিনিটের জন্য। তেল ভেসে উঠলে মাংস দিয়ে ৫ থেকে ৭ মিনিট নেড়ে কষিয়ে নিন। পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দিন প্যান। ৩৫ থেকে ৪০ মিনিট সময় নিয়ে সেদ্ধ করুন মাংস। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ, আল বোখারা ও কেওড়া জল দিয়ে নেড়ে আরও ৫ মিনিট ঢেকে রাখুন চুলায়। নামিয়ে পরিবেশন করুন গরম গরম। 

ছবি: ফারজানা'স রেসিপি  

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
রংপুর বিভাগের চার জেলায় আবারও বন্যার শঙ্কা
রংপুর বিভাগের চার জেলায় আবারও বন্যার শঙ্কা
কুতুবদিয়ায় ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কুতুবদিয়ায় ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
উপাচার্যকে ফোন-বার্তার স্ক্রিনশট প্রকাশ, জকসু সদস্যকে শোকজ
উপাচার্যকে ফোন-বার্তার স্ক্রিনশট প্রকাশ, জকসু সদস্যকে শোকজ
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী