ত্বক সুন্দর রাখতে খাবেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১২:০০আপডেট : ১০ আগস্ট ২০২০, ১২:০০

কেবল রূপচর্চা করলেই যে সুন্দর ত্বক পাবেন এমন নয়। প্রাকৃতিক উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের জন্য চাই স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ঘুম। পাশাপাশি পানি পান করতে হবে প্রচুর পরিমাণে। জেনে নিন ডায়েট মেন্যুতে কোন কোন খাবার রাখলে পাবেন উজ্জ্বল ও সুন্দর ত্বক।

ত্বক সুন্দর রাখতে খাবেন যেসব খাবার

  • বলিরেখাহীন ত্বকের জন্য ডালিম খেতে পারেন নিয়মিত। এতে হাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। এছাড়া ত্বক উজ্জ্বল করার পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বক রক্ষা করে ডালিমে থাকা উপাদান।
  • আখরোট খান সুন্দর ত্বক পেতে চাইলে। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও প্রাকৃতিক তেল ত্বকের সৌন্দর্য বাড়ায় ভেতর থেকে।
  • প্রতিদিন খানিকটা দই খেলে ত্বক থাকবে প্রাণবন্ত ও উজ্জ্বল। এতে থাকা প্রোটিন ত্বকের পাশাপাশি ভালো রাখে চুলও।
  • গাজরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর রাখে। তাই প্রতিদিন অন্তত একটি গাজর খান।
  • বায়োটিন এবং ভিটামিন বি এর উৎস ডিম। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন পাওয়া যায় ডিম থেকে। নিয়মিত ডিম খেলে তাই ত্বক থাকে সুন্দর ও উজ্জ্বল।
  • প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় কমলা থেকে। ভিটামিন সি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে গঠনে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড ত্বক রাখে প্রাণবন্ত।
  • সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে পানি পানের বিকল্প নেই। পানি কম খেলে ব্রণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয় ত্বকে। কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য তাই দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।   

তথ্য- টাইমস অব ইন্ডিয়া  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম