নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১১ আগস্ট ২০২০, ১৯:৩৩ আপডেট : ১১ আগস্ট ২০২০, ২০:০০

নোয়াখালীর ভীষণ জনপ্রিয় একটি আইটেম হচ্ছে মরিচ খোলা। পাঁচমিশালি মাছের সঙ্গে বিভিন্ন মসলা ও সরিষার তেল মিশিয়ে ভাপে করা হয় রান্নাটি। জেনে নিন রেসিপি।

নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রাঁধবেন যেভাবে
উপকরণ
পাঁচ মিশালি মাছ- আধা কেজি
পেঁয়াজ কুচি-১ কাপ
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
শুকনো মরিচ বাটা- ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়- ১ চা চামচ
কাঁচা মরিচ- ২টি (কুচি)
লবণ- স্বাদ মতো
ধনিয়া পাতা কুচি- ৩ টেবিল চামচ
সরিষার তেল- ১/৪ কাপ
প্রস্তুত প্রণালি
কাচকি, রুই, পুঁটি, চিংড়িসহ পাঁচমিশালি মাছ নিয়ে নিন। বড় মাছ ছোট টুকরা করে নেবেন। মাছ ভালো করে ধুয়ে প্যানে নিয়ে নিন। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া, কাঁচা মরিচের টুকরা, স্বাদ মতো লবণ, সরিষার তেল ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিন। হাত দিয়ে ভালো করে মেখে নিন সবগুলো উপকরণ।
একটি কচি কলাপাতা পরিষ্কার করে মুছে মাঝের মোটা অংশে ছুরি দিয়ে দাগ কেটে নিন। এতে মাছের মিশ্রণ মোড়ানোর সময় ছিঁড়ে যাবে না পাতা। কলাপাতার মাঝে পাতলা করে মসলামাখা মাছ বিছিয়ে চারপাশ থেকে পাতা মুড়ে ঢেকে দিন। তেল বা মসলা যেন বের হতে না পারে সেজন্য আরও একটি পাতা দিতে মুড়িয়ে টুথপিক ও সুতা দিয়ে আটকে নিন ভালো করে।
চুলায় বসানোর দশ মিনিট আগে মাঝারি আঁচে তাওয়া গরম করে রাখুন। তাওয়ার উপর কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। একদম কম আঁচে আধা ঘণ্টার জন্য রাখুন এভাবেই। এরপর উল্টে দিয়ে আরও আধা ঘণ্টা রাখুন একই আঁচে। এক ঘণ্টা পর নামিয়ে পাতা কেটে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। কলাপাতা না থাকলে একইভাবে ফয়েল পেপার ব্যবহার করেও রান্নাটি করা যাবে।

রেসিপি ও ছবি- ফারজানা’স রেসিপি    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রাহকের হাতে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল মোবাইল ‘আইফোন ডুও’
গ্রাহকের হাতে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল মোবাইল ‘আইফোন ডুও’
ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা
ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা
বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত
বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের