বলিরেখা দূর করে হলুদ

মেহনাজ বিনতে ওয়াহিদ
৩০ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

ত্বক সুন্দর করতে হলুদের ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। হলুদ যেমন ত্বক দ্রুত উজ্জ্বল করে, তেমনি বলিরেখা দূর করতেও জুড়ি নেই এর।

বলিরেখা দূর করে হলুদ
ত্বকে কেন ব্যবহার করবেন হলুদ?

  • বলিরেখা দূর করতে সক্ষম হলুদ।
  • সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে।
  • ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে। 
  • ব্রণ দূর করে।
  • ত্বকের কালচে দাগ ও রোদে পোড়া দাগ দূর করে।

হলুদের প্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • ১ চা চামচ দুধের সর, ১ টেবিল চামচ চন্দন, ২ টেবিল চামচ বেসন, সামান্য হলুদের গুঁড়া ও প্রয়োজন মতো অলিভ অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মধু ও প্রয়োজন মতো তরল দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল, লেবুর রস ও হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে।
  • ২ টেবিল চামচ চালের আটার সঙ্গে ১ চা চামচ হলুদ ও প্রয়োজন মতো টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে।
  • সমপরিমাণ নারকেলের দুধ ও মধুর সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে উজ্জ্বল।
  • একটি ডিমের কুসুমের সঙ্গে এক চিমটি হলুদ ও অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম।
/এনএ/
সম্পর্কিত
মুখে বরফ ঘষলেই ছোট হবে ওপেন পোরস, সত্যি নাকি মিথ?
শীতের আগেই শুষ্ক ও রুক্ষ ত্বক? এখন থেকেই যা করবেন
রাশমিকার রূপচর্চায় চন্দন-হলুদ, ছোটবেলায় চুলের যত্ন নিতেন কীভাবে?
সর্বশেষ খবর
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
ব্যাডমিন্টনের পর এবার শরীরগঠন ফেডারেশনের দায়িত্বে ডন
ব্যাডমিন্টনের পর এবার শরীরগঠন ফেডারেশনের দায়িত্বে ডন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প