চুল ঝরে টাক, উপকারী তেল বানান নিজেই

নওরিন ওশিন
১৩ অক্টোবর ২০২০, ২১:৪২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৫৪

চুল ঝরে মাথা একদম গড়ের মাঠ হয়ে যাচ্ছে? একইসঙ্গে রুক্ষ হয়ে উঠছে? চিন্তায় নিজের মাথার অবশিষ্ট চুলগুলো নিজেই ছিড়ছেন? ভিটামিন-ই আর ফলিক এসিড খেয়েও কিছু হচ্ছে না? তাহলে একটু কষ্ট করে নিজেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক উপাদান দিয়ে তেল। চুল ঝরা কমাবে সঙ্গে নরম ও মসৃণ করবে এই তেল নিশ্চিত। চুলের যত্নে নিজেই বানান তেল

উপকরণ:

ঘরে তৈরি নারকেল তেল

আমলকি

মেথি

কালোজিরা

নিমপাতা

মেহেদী পাতা

পেঁয়াজ

অ্যালোভেরা জেল

জবা ফুল

ঘরে তৈরি নারকেল তেল বানাতে পড়ুন- খাঁটি নারকেল তেল তৈরি করুন ঘরেই চুল ঝরে টাক, উপকারী তেল বানান নিজেই

প্রণালি- এইসব উপকরণ একসঙ্গে মৃদু আঁচে ৮-১০ মিনিট জ্বাল দিয়ে ঠাণ্ডা করুন এবং ঠাণ্ডা করে ছেঁকে নিন। ব্যবহার করার আগে জেনে নিন গুণাগুণ-

এই তেলে রয়েছে নানা রকম উপকারী উপাদান। তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করলে চুলের ফলিকল মজবুত হবে, চুল ওঠাও কমে যাবে। নিয়মিত মাসাজে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের বৃদ্ধিও উন্নত হয়। এই তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে যা খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। ব্যবহার করার আগে তেল সামান্য গরম করে নেওয়া ভালো। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে, যা মাথার ত্বকের নানান সমস্যা দুর করে। ত্বক এর আর্দ্রতা ঠিক রাখে। এতে খুশকি দুর হয়। চুল পড়া কমে। আর চুল বাড়েও খুব তাড়াতাড়ি।

আমলকি: আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে ভিটামিন, মিনারেল এবং খনিজের পুষ্টি উপাদান রয়েছে। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

জবা ফুল: চুল পড়া কমিয়ে চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে জবা ফুল। এছাড়াও প্রাকৃতিক কন্ডিশনার এর কাজ করে জবা ফুল

মেহেদী পাতা: এই তেলে ব্যাবহার করা হয়েছে মেহেদী পাতা। যা  চুলের গোড়া মজবুত করে, চুলের রুক্ষতা দূর করে, চুল পড়া কমায়, চুল ঝলমলে হয়।  নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সম্যসা দূর করে থাকে মেহেদি।

কালোজিরা: এই তেলে কালোজিরা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। কালোজিরা মাথার ত্বকের বিভিন্ন সমস্য যেমন ফুসকুরি, শুষ্কতা এসব দূর করে।

 

 

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম