ত্বকের রুক্ষতা দূর করে কলা

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৮:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৯:৩৪

শীত মানেই টানটান ও রুক্ষ হয়ে যাওয়া ত্বক। শীতে ত্বক নরম রাখতে ব্যবহার করতে পারেন পাকা কলার ফেস প্যাক। কলাতে রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন-এ। এসব উপাদান ত্বক রাখে কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত ত্বকে এই প্যাক ব্যবহার করলে ত্বকের শুষ্কতা হ্রাস পায়। বলিরেখা ও কালচে দাগ দূর করতেও কলার জুড়ি নেই।

ত্বকের রুক্ষতা দূর করে কলা

  • ত্বকের শুষ্কতা দূর করতে বানিয়ে নিন প্যাক। ১ চা চামচ বেসন চন্দন গুঁড়া, অর্ধেকটি কলা, ১ চা চামচ মধু, ২ চা চামচ লেবুর রস, সামান্য হলুদ এবং ১ চা চামচ দই একসঙ্গে মিশিয়ে নিন।। মিশ্রণটি আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১/৪ কাপ টক দই, ২ টেবিল চামচ মধু ও একটি কলা একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন কলার খোসার ফেস স্ক্রাব। এটি রোমকূপে জমে থাকা ময়লা দূর করবে। এছাড়া শীতকালে ত্বকে জমা মরা চামড়া দূর করতেও কার্যকর এই ক্রাব। ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ সুজি, আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। কলার খোসাকে চৌকো করে কেটে তার উপর মিশ্রণটি লাগিয়ে ত্বকে ঘষুন। কয়েক মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
  • একটি কলা চটকে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। গলা ও ঘাড়ের ত্বকেও লাগাতে পারেন। ২০ মিনিত পর ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল।
  • অর্ধেকটি কলা চটকে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।
  • ত্বকের তারুণ্য ধরে রাখতে একটি কলা চটকে ১ চা চামচ কমলার রস ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম