সৌন্দর্যচর্চায় সরিষা তেল

লাইফস্টাইল ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৫, ১১:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৫
image

সৌন্দর্যচর্চায় ব্যবহার করতে পারেন সরিষা তেল প্রাচীনকাল থেকেই সুস্থতার জন্য বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে সরিষা তেল। এতে রয়েছে  ভিটামিন, জিঙ্ক এবং অ্যান্টি অক্সিডেন্ট। সরিষা তেলের চমৎকার গুণাগুণ  সুস্থ শরীরের পাশাপাশি আপনাকে দেবে সুস্থ ত্বক ও সুন্দর চুল। জেনে নিন সৌন্দর্যচর্চায় সরিষা তেলের ব্যবহার-   

সানস্ক্রিন হিসেবে
সরিষা তেলে রয়েছে ভিটামিন-ই। এটি সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করে। রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে সরিষা তেল।  

ত্বকের কালো দাগ দূর করতে
ত্বকের কালো দাগ দূর করতে সরিষা তেলের সঙ্গে লেবুর রস ও দই মিশিয়ে লাগান। নিয়মিত ব্যবহার করলে দূর হবে ত্বকের কালো দাগ।

ঠোঁট ফাটা রোধে
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে সরিষা তেল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে সরিষা তেল লাগান। ঠোঁট ফাটবে না।

চুলের যত্নে
সরিষা তেলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পদার্থ। ফলে নিয়মিত ব্যবহারে খুশকিসহ মাথার ত্বকের বিভিন্ন রোগবালাই দূর হবে। পাশাপাশি শক্ত হবে চুলের গোঁড়া।  

/এনএ/ 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম