রেসিপি: চিকেন-ভেজিটেবল স্প্রিং রোল

লাইফস্টাইল ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৪:০৩

শীতের সবজি উঠে গেছে বাজারে। বিকেলের নাস্তায় মচমচে স্প্রিং রোল বানিয়ে ফেলতে পারেন মুরগির মাংস ও শীতের সবজি দিয়ে। সুস্বাদু ভেজিটেবল রোল খেতে পছন্দ করবে শিশুরাও। একবারে বেশি করে বানিয়ে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন আইটেমটি। জেনে নিন রেসিপি।  

রেসিপি: চিকেন-ভেজিটেবল স্প্রিং রোল
উপকরণ
তেল- প্রয়োজন মতো
মুরগির মাংস- ১ কাপ (হাড় ছাড়া)
লবণ- স্বাদ মতো
রসুন কুচি- ১ চা চামচ
আদা কুচি- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
চিলি ফ্লেকস- ১ চা চামচ
গাজর- ১/৪ কাপ (কুচি)
শিম- ১/৪ কাপ (কুচি)
বাঁধাকপি- আধা কাপ (কুচি)
লাল ক্যাপসিকাম- ১/৪ কাপ (কুচি)
সয়া সস- আধা চা চামচ  
ওয়েস্টার সস- ১ চা চামচ
টেস্টিং সল্ট- ১/৪ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
স্প্রিং রোল পেস্ট্রি সিট- প্রয়োজন মতো
ময়দা- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি ও চিলি ফ্লেকস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। লবণ দিয়ে নেড়েচেড়ে ভাজুন ৫ মিনিট। চুলার আঁচ মিডিয়ামের চাইতে বেশি থাকবে। মাংস ভাজা ভাজা হয়ে গেলে সব সবজি ও সয়া সস, ওয়েস্টার সস ও টেস্টিং সল্ট দিয়ে নাড়ুন এক মিনিট। ২ টেবিল চামচ পানিতে কর্ন ফ্লাওয়ার গুলে দিয়ে দিন। আরও এক মিনিট উচ্চতাপে রেখে নাড়ুন।
পেস্ট্রি সিট ফ্রিজ থেকে বের করে কাপড় দিয়ে ঢেকে রাখুন যেন শুকিয়ে না যায়। ২ টেবিল চামচ পানিতে ময়দা গুলে নিন। একটি পেস্ট্রি সিট নিয়ে ফিলিং এর সবজি দিন মাঝে। ময়দার মিশ্রণ চারদিকে লাগিয়ে ভাঁজ করে নিন। স্প্রিং রোল জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই পর্যায়ে। খাওয়ার আগে ডুবো তেলে মচমচে করে ভেজে নিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আইফোন কিনতে’ শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, বাবা আটক
‘আইফোন কিনতে’ শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, বাবা আটক
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৬)
আলভারেজকে না পেয়ে হারিয়ে খোঁজা ব্রাজিল তারকাকে দলে নিলো বার্সেলোনা
আলভারেজকে না পেয়ে হারিয়ে খোঁজা ব্রাজিল তারকাকে দলে নিলো বার্সেলোনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা