হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৫, ১৪:৩৬আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৪:৩৬

রাজধানীর হানিফার ফ্লাইওভারে ‘মঞ্জিল পরিবহনের’ বাসের ধাক্কায় মেহেরুন্নেসা ঝুমি (২২) নাম এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী মুসা কলিম উল্লাহ (২৬)। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে জব্দ করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে গুলিস্তান বরাবর হানিফ ফ্লাইওভারের এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুরে বিষয়টি নিশ্চিত করেন।

মেহেরুন্নেসার স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া থানার গাগড়া গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ। বর্তমানে সাদ্দাম মার্কেট শহর পল্লী, মাতুয়াইল মুসলিম নগর পরিবার নিয়ে থাকতেন। মুনজারিন নামে চার বছর বয়সী এক মেয়ের জননী ছিলেন তিনি।

মুসা কলিম উল্লাহ বলেন, মেহেরুন্নেসা আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাকে আদ-দ্বীন হাসপাতালের ডাক্তার দেখানোর জন্য মাতুয়াইলের বাসা থেকে মোটরসাইকেলে যাচ্ছিলাম। পথে হানিফ ড্রাইভারে মঞ্জিল পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেসহ আমি ছিটকে রাস্তায় পড়ে যাই। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই বাসটি তাৎক্ষণিক আরও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেখানে আমাদেরই মার্কেটের মো. রানা (২৫) নামে আরও একজন আহত হন।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম