শীতে যেসব ভুলে চুল দ্রুত রুক্ষ হয়

লাইফস্টাইল ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৯:৩০

শীতের বাতাসে এমনিতেই চুল হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন। আমাদের কিছু অভ্যাসের কারণে শীতে চুল নষ্ট হয়ে যেতে পারে আরও দ্রুত। জেনে নিন শীতে চুল ভালো রাখতে কোন বিষয়গুলো এড়িয়ে যাওয়া জরুরি।  

শীতে যেসব ভুলে চুল দ্রুত রুক্ষ হয়

গরম পানি লাগাবেন না চুলে
শীতে আমরা অনেকেই গরম পানি দিয়ে গোসল করি। তবে চুলে গরম পানি একদম না লাগানোই ভালো। প্রয়োজনে খুব সামান্য গরম পানি মিশিয়ে তারপর চুল ধুয়ে নিন। গরম পানির স্পর্শে চুল খুব দ্রুত হারিয়ে ফেলে জৌলুস। আগাও ফেটে যায় তাড়াতাড়ি।

ভেজা চুলে বাইরে যাবেন না
শীতের সময় ভেজা চুলে বাইরে বের হবেন না। শীতের বাতাস চুলের জন্য ভীষণ ক্ষতিকর। গোসল করে সঙ্গে সঙ্গে বের না হয়ে চুল শুকিয়ে বেঁধে তারপর বাইরে যান। প্রয়োজনে হেয়ার ড্রায়ারের ঠাণ্ডা বাতাস দিয়ে শুকিয়ে নিন চুল।

চুল সাজাতে যন্ত্রের ব্যবহার সীমিত করুন
শীত মানেই উৎসবের মৌসুম। বিভিন্ন অনুষ্ঠান বা বিয়ের পার্টি লেগেই থাকে। ফলে হেয়ার স্টাইলিং যন্ত্রপাতির ব্যবহারটাও যেন একটু বেশিই হয় এইসময়। কিন্তু এই ধরনের যন্ত্রের ব্যবহার চুলে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। চুল ভেঙে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া বা পড়ে যাওয়ার অন্যতম কারণ এসব যন্ত্র। খুব প্রয়োজন না হলে তাই এড়িয়ে চলুন এগুলো।

ফেব্রিক ব্যবহারে সচেতনতা জরুরি
শীতের সময় বিভিন্ন ধরনের হ্যাট বা ক্যাপ ব্যবহার করি আমরা। তবে সব ফেব্রিক চুলের জন্য ভালো হয়। যেমন উল চুল থেকে দ্রুত শুষে নেয় ময়েশ্চার। ফলে চুল হয়ে পড়ে প্রাণহীন। স্কার্ফ বা টুপি ব্যবহারের সময় সিল্কের ফেব্রিক নির্বাচন করুন।  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম