অ্যান্টি-অক্সিডেন্টের উৎস যে ১০ খাবার

লাইফস্টাইল ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১৫:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৫:৪৩

শরীরের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট ভীষণ জরুরি। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার বিকল্প নেই। ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, ভিটামিন ই, সিলেনিয়াম, জিঙ্কসহ আরও নানা উপাদানের কাজ ত্বরান্বিত করে অ্যান্টি-অক্সিডেন্ট। হৃদরোগ, ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমাতে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া জরুরি। জেনে নিন কোন কোন খাবারে পাবেন অ্যান্টি-অক্সিডেন্ট। 

পেঁয়াজ

পেঁয়াজ

ফ্লাভোনোইড, অ্যাসকোর্বিক অ্যাসিড, ফেনোলসহ নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে পেঁয়াজে। বিশেষ করে লাল পেঁয়াজ স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।

আখরোট
অ্যান্টি-অক্সিডেন্টের চমৎকার উৎস আখরোট। গর্ভবতী অবস্থায় আখরোট খেলে শিশুর মস্তিষ্ক গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপেল
প্রতিদিন একটি করে আপেল খেলে দূরে থাকতে পারবেন নানা রোগ থেকে। বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিডেন্টের উৎস এই ফলটি।

চর্বিহীন মাংস
লিন মিট বা চর্বিহীন মাংস কেবল অ্যান্টি-অক্সিডেন্টেরই উৎস নয়, এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসহ আরও নানা ধরনের মিনারেল।

মধু
শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টের উৎস হচ্ছে মধু। এতে রয়েছে ফেনোলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ই সহ আরো নানা উপাদান। মধুতে ১৫০ ধরনের ফেনোলিক উপাদান রয়েছে।

ডার্ক চকোলেট
পলিফেনোল ও ফ্লাভোনোয়েডের অন্যতম উৎস ডার্ক চকোলেট। এটি খেতে পারেন সুস্থ থাকতে চাইলে।

পালং শাক

পালং শাক
ক্যারোটিন ও অ্যাসকোর্বিক অ্যাসিডের মতো অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর পালং শাক। এছাড়াও সবুজ এই শাকে রয়েছে বিভিন্ন উপকারী ভিটামিন ও মিনারেল।

গ্রিন টি
ক্যাটেচিনের মতো প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় গ্রিন টি থেকে। এছাড়াও পলিফেনোলের উপস্থিতিও রয়েছে এতে। সুস্থ থাকার পাশাপাশি বাড়তি ওজনকে কাছে ঘেঁষতে দিতে না চাইলে গ্রিন টি পান করুন নিয়মিত।

লাল ক্যাপসিকাম
বেল পেপার বা লাল ক্যাপসিকামে প্রচুর পরিমানে অ্যান্ট-অক্সিডেন্ট রয়েছে। বিটা-ক্যারোটিন, লিউটেলিন ও ক্যাপসানথিনের মতো অ্যান্টি-অক্সিডেন্ট পেতে চাইলে খাবার তালিকায় এই সবজিকে জায়গা দিতেই হবে।

গাজর
শরীরের পাশাপাশি ত্বক ভালো রাখতে চাইলে নিয়মিত খান গাজর। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলসহ নানা উপাদান।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
সর্বাধিক পঠিত
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা