মেকআপ কিটে কেন পেট্রোলিয়াম জেলি রাখবেন?

লাইফস্টাইল ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৭:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৩:৩৯
image

পেট্রোলিয়াম জেলি


শীতে ত্বকের যত্নে আমরা কমবেশি সবাই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি। হাত-পা কোমল করার পাশাপাশি ঠোঁট ফাটা রোধ করে এটি। তবে রূপচর্চায় পেট্রোলিয়াম জেলির রয়েছে আরও বিভিন্ন ব্যতিক্রমী ব্যবহার। সুগন্ধি দীর্ঘস্থায়ী করা থেকে শুরু করে বডি স্ক্রাবার ও লিপবাম হিসেবেও জুড়ি নেই কেমিক্যালমুক্ত এ প্রসাধনীর। জেনে নিন সৌন্দর্যচর্চায় পেট্রোলিয়াম জেলির বিভিন্ন ব্যবহার-     

 

সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে
সুগন্ধি ব্যবহারের আগে একটু পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। দীর্ঘস্থায়ী হবে সুগন্ধি।   

 

চোখের কৃত্রিম পাপড়ি খুলতে
মেকআপের সময় চোখ বড় দেখাতে চোখের কৃত্রিম পাপড়ি পরেন অনেকে। এটি খোলার সময় বাধে বিপত্তি। অনেক সময় চোখ ও চোখের পাপড়িও ক্ষতিগ্রস্ত হয় কৃত্রিম  পাপড়ি খুলতে গিয়ে। সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন পাপড়ির ওপরে। সহজেই খুলে আসবে কৃত্রিম পাপড়ি।    

 

লিপবাম হিসেবে
একটি পাত্রে পুরানো লিপস্টিকের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে তৈরি করুন লিপবাম। নিয়মিত ব্যবহার করলে নরম ও কোমল হবে ঠোঁট।

 

হেয়ার ডাই-এর দাগ থেকে রক্ষা পেতে  
চুলে ডাই লাগানোর আগে কপাল ও কানের আশেপাশের অংশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। হেয়ার ডাইয়ের দাগ লাগবে না ত্বকে।  

 

বডি স্ক্রাব হিসেবে
পেট্রোলিয়াম জেলির সঙ্গে সী সল্ট মিশিয়ে মুখসহ পুরো শরীরের ত্বকে ঘষুন। ত্বকের মরা চামড়া দূর হবে। পাশাপাশি বাড়বে ত্বকের জৌলুস।


মসৃণ হাত ও পায়ের জন্য

গোলাপজল, লেবুর রস ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে মেশান। মিশ্রণটি ফাটা পা ও হাতে লাগান। মোজা পরে তারপর ঘুমাতে যান। নিয়মিত করলে মসৃণ হবে হাত-পা।


ক্রিমি আইশ্যাডো হিসেবে

আইশ্যাডো পাউডার পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ক্রিমি আইশ্যাডো।  

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের