বাজারে আসছে কেনিয়ার ম্যাকাডামিয়া নাট এবং অয়েল

লাইফস্টাইল ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১২:৪৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ১২:৪৪

দেশের বাজারে আসছে কেনিয়ার জনপ্রিয় কোম্পানি উইশ কেনিয়া লিমিটেডের পণ্য নাটিশ ফিল্ড ব্র্যান্ডের ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল। অর্গানিক এসব পণ্য পাওয়া যাবে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেডের ই-কমার্স প্ল্যাটফর্ম লিভহেলদিবিডি ডটকমে। ই-কমার্স ছাড়াও ফেসবুক পেজ থেকেও  সরাসরি অর্ডার দেওয়া যাবে। নাটিশ ফিল্ডের  ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েলের প্রি-অর্ডারে ১০% মূল্যছাড় চলছে। 

আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেডের সিইও মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, 'নাটিশ ফিল্ডের ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েলের বাংলাদেশের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড। কেনিয়ার জনপ্রিয় এই ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েল অন্য দেশের ম্যাকাডামিয়া নাট এবং অয়েলের চেয়ে বেশি সুস্বাদু। আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রি-অর্ডার করতে পারবেন। যারা প্রি-অর্ডার করবেন তাদের জন্য থাকছে ১০% মূল্যছাড়।' 

লিভহেলদিবিডি ডটকম ছাড়াও এপ্রিল থেকে নাটিশ ফিল্ডের ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল পাওয়া যাবে গুলশান ২ এবং ধানমন্ডি ইউনিমার্ট, ল্যাভেন্ডার, গুলশান ১ ডিসিসিতে ঢালি সুপার শপে। এ ছাড়া প্রিয়শপ ডটকম, দারাজ এবং ওষুধের দোকানগুলোতে পাওয়া যাবে। 

৮০ শতাংশ ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েলে রয়েছে মনোস্যাচুরেটেড এবং উচ্চ পর্যায়ের ওমেগা-৩ অ্যাসিড। এটি শরীরের সাইটো সটেরোলসের বড় উৎস। ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েল ক্যানসারের ঝুঁকি কমায়। হার্ট ভালো রাখতে ম্যাকাডামিয়া নাট বেশ কার্যকর। এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েল রান্নার সময় বিভিন্ন ধরনের ভাজা খাবার তৈরিতে ব্যবহার করা যায়। যেসব খাবার ওভেনে তৈরি করতে হয় সে খাবারেও এই তেল ব্যবহার করা যায়। এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েল অলিভ অয়েলের চেয়েও অধিক কার্যকর। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের