পায়ের দুর্গন্ধে বিব্রত?

লাইফস্টাইল ডেস্ক
১৮ মার্চ ২০২১, ১৬:৫০আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৬:৫০

গরমকালে হাত-পা একটু বেশি ঘামে। এ সময় তাই ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই পড়ে যান বিব্রতকর পরিস্থিতিতে। বিশেষ করে পা কিংবা জুতার দুর্গন্ধ বেশ অস্বস্তিকর নিজের পাশাপাশি অন্যের জন্য। জেনে নিন কীভাবে পা এবং জুতা রাখবেন দুর্গন্ধমুক্ত।

  • প্রতিদিন বাসায় ফিরে কুসুম গরম পানিতে খানিকটা লবণ ফেলে ভিজিয়ে রাখুন পা। এতে পা কম ঘামবে।
  • বেকিং সোডা মিশ্রিত পানিতেও ভিজিয়ে রাখতে পারেন পা। এছারা রাতে ঘুমানোর আগে জুতার মধ্যে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন। পরদিন জুতা ঝেড়ে পরে নিন।
  • মোজার মধ্যে ট্যালকম পাউডার ছড়িয়ে নিন পরার আগে।
  • এক মোজা পর পর দুইদিন পরবেন না। বাড়ি ফিরেই ধুয়ে দিন মোজা।
  • সুতির মোজা ব্যবহার করুন।
  • অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ঘামের সমস্যা কমবে।
  • ব্যবহৃত শুকনা টি ব্যাগ রেখে দিন জুতার মধ্যে। জুতার দুর্গন্ধ দূর হবে।
  • একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে জুতার ভেতরে স্প্রে করুন। বাতাসে শুকিয়ে নিন ভালো করে। এতেও মুক্তি মিলবে দুর্গন্ধ থেকে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম