চোখ সাজাতে ডাবল লাইন!

নওরিন আক্তার
০৫ জানুয়ারি ২০১৬, ১৯:১২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:৫৫
image

চোখ সাজাতে ডাবল লাইন


প্রাচীন মিসরীয় নারীরা কয়লার টানে সাজাতেন চোখ। কেবল সৌন্দর্যবর্ধন নয়, তারা বিশ্বাস করতেন চোখের এ কালো রঙ রক্ষা করবে বিভিন্ন রোগবালাই ও বিপদ থেকে। কালের বিবর্তনে চোখ সাজানোর সে রীতিই আজ অপরিহার্য হয়ে উঠেছে আধুনিক নারীর দৈনন্দিন সাজে। চোখের সাজ নিয়ে রূপ বিশেষজ্ঞরা করেছেন নানা ধরনের নিরীক্ষা। এরমধ্যে জনপ্রিয় হচ্ছে দুই লাইনে চোখ সাজানো। চোখ বড় দেখাতে কিংবা চোখের সাজ জমকালো করতে ডাবল লাইনের জুড়ি নেই।  


প্রতিদিন তো চোখের পাতা জুড়ে এক লাইন করে দিচ্ছেন আইলাইনার কিংবা কাজল। এবার চোখের দুপাশে ডানার মতো করে একটু বাড়িয়ে দিয়ে দেখুন তো কেমন চমৎকার পরিবর্তন চলে আসে সাজে! অথবা কালো আইলাইনারের ওপরে নীল কাজল দিয়ে টেনে দিন আরেকটি লাইন।

দুই লাইনের আইলাইনার

 চোখে স্মোকি ভাব  নিয়ে আসতে চাইলে কালো রঙের আইশ্যাডো লাগান চোখের পাতায়। চোখের পাতার ওপর থেকে কাজল টেনে একটু বাড়িয়ে দিন। নিচের লাইনেও একইভাবে টেনে নিন। গাঢ় করে মাস্কারা লাগিয়ে নিন। 


স্মোকি সাজে দুই লাইনের আইলাইনার

চোখে জমকালো ভাব আনতে উজ্জ্বল রঙের ব্যবহার করতে পারেন। কালো রঙের আইলাইনারের ওপরে টেনে দিন উজ্জ্বল কোনও রঙের আইলাইনারের এক লাইন।   

চোখে উজ্জ্বল রঙের ব্যবহার
 

দৈনন্দিন সাজেও দুই লাইনের আইলাইনার আনতে পারে ব্যতিক্রমী লুক। সাধারণভাবে আইলাইনার লাগিয়ে নিচের অংশে হালকা করে বাড়িয়ে দিন লাইন। চোখ বড় দেখাবে। 

দৈনন্দিন সাজে দুই লাইনের আইলাইনার

আরেকটু ভিন্নভাবে চোখ সাজাতে পারেন ডাবল লাইন ব্যবহার করে। চোখের ওপরে ও নিচের অংশে বাড়িয়ে দেওয়া লাইনের মাঝে লাগিয়ে দিন রুপালি আইশ্যাডো। পার্টিতে জাঁকজমক দেখাবে আপনার চোখ। 

ডাবল লাইন আইলাইনার

 

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম