করোনা সারলে কী খাবেন?

সজল সরকার
২৯ এপ্রিল ২০২১, ১৬:৪০আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৬:৪০

বিশ্বজুড়ে করোনা মহামারিতে জনবীজন বিপর্যস্ত। তবে আশার ব্যাপার হচ্ছে সেরে উঠছেন বেশিরভাগ রোগী। মৃত্যুহার এখনও ২ শতাংশের কম। তবে যারা করোনা থেকে সুস্থ হচ্ছেন, তাদের দীর্ঘ ও স্বল্পমেয়াদী শারীরিক সমস্যা থেকেই যাচ্ছে। করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেই তাই একেবারে চিন্তামুক্ত হওয়ার অবকাশ নেই। নিতে হবে শরীরের সঠিক যত্ন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে লিখেছেন সজল সরকার।

প্রচুর ফল
করোনামুক্ত হওয়ার পরও প্রতিদিন সকালে মৌসুমী ফল অন্তত এক প্লেট করে খাবেন। অবশ্যই ফলটা ফ্রেশ হওয়া চাই। ফল আপনার শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু ও অঙ্গগুলোকে সতেজ রাখবে। আস্ত ফল খেতে ভালো না লাগলে জুস বানিয়ে খান।

দুধ
গরুর দুধ নিঃসন্দেহে আদর্শ খাবার। চেষ্টা করবেন অর্গানিক দুধ খুঁজে বের করতে। একেবারে ঘাস খাওয়া গরুর দুধ হলে তো কথাই নেই। করোনার পর শরীরকে ভিটামিনে ভরপুর রাখতে দুধই আদর্শ।

সবজি
পোস্ট-করোনা শারীরিক দুর্বলতা কাটাতে বিভিন্ন ধরনের সবজি খান। আমরা সচরাচর ভাতের সঙ্গেই সবজি খেয়ে অভ্যস্ত। এবার অভ্যাসটা বদলে বাটিতে ভরে সবজি খান যখন তখন। এতেও দ্রুত দুর্বলতা কাটিয়ে উঠবেন।

মাপমতো প্রোটিন
করোনার ছোবল শরীরকে একেবারে নাড়িয়ে দিয়ে যায়। শরীর গঠনে প্রোটিনকে বাদ দিলে চলবে না। শরীরে শক্তির উৎস প্রোটিন তথা আমিষ। তাই করোনা সেরে ওঠার পর নিয়মিত মাছ-মাংস খাবেন। তবে খেয়াল রাখতে সব ধরনের প্রোটিন দুর্বল শরীরে হজম নাও হতে পারে। এক্ষেত্রে বেশি তেল-চর্বিযুক্ত মাংস এড়িয়ে যান। ডিম বা ছোট মাছ নিন বেশি।

/এফএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম