ত্বক পরিষ্কার রাখবে প্রাকৃতিক ক্লিনজার

লাইফস্টাইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৬, ১৩:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৩:১৩
image

ত্বক পরিষ্কার রাখবে প্রাকৃতিক ক্লিনজার

ধুলাবালি থেকে ত্বককে রক্ষা করার জন্য নিয়মিত ত্বক পরিষ্কার করা জরুরি। ফেসওয়াশের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন ত্বক পরিষ্কার করার জন্য। নিয়মিত ব্যবহার করলে পরিষ্কার হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক। জেনে নিন ত্বক পরিষ্কার রাখার প্রাকৃতিক ক্লিনজারগুলো কী কী-

আপেল সিডার ভিনেগার
এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে খুবই কার্যকরী। ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে আপেল সিডার ভিনেগার। এটি ব্রণ দূর করে ও লোমকূপ ভেতর থেকে পরিষ্কার করে। দুইভাগ সাধারণ ভিনেগারের সঙ্গে একভাগ আপেল সিডার ভিনেগার মিশিয়ে মুখ মুছে নিন। তারপর মাইল্ড ময়েশ্চারাইজার লাগান ত্বকে।   

দই
দইয়ে আছে প্রোটিন এবং ল্যাক্টিক এসিড। এই দুটি উপাদান ত্বকে পুষ্টি যোগানোর পাশাপাশি প্রাকৃতিকভাবে পরিষ্কার করে ত্বক। দই ধীরে ধীরে ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।  

মধু ও লেবু
লেবুতে রয়েছে ভিটামিন সি। মধু ও লেবু একসঙ্গে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক থেকে দূর হবে ক্ষতিকারক বিভিন্ন উপাদান।

অলিভ অয়েল
সব ধরনের ত্বকের জন্যই অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী ক্লিনজার। হাতে অলিভ অয়েল নিয়ে ধরে ধীরে ম্যাসাজ করুন ত্বকে। কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলুন ত্বক।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম