শীতে যে উপকার করবে হলুদ

সায়মা তাসনিম
২৪ নভেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:০৮
imagedocument

জাদুকরি মসলা হলুদ। শুধু খাবারের স্বাদ বাড়ানোই নয়, হলুদের আছে আরও গুণ। ঔষধি গুণে ভরা হলুদের একটি প্রধান উপাদান হচ্ছে কারকিউমিন-যা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যযুক্ত। হলুদ বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে বলে শীতে এটি বেশ উপকারে আসে।


শীতে যে উপকার করবে হলুদ

শীতকালে সহজেই ঠান্ডা লাগার ঝুঁকি থাকে অনেকের। এ থেকে রক্ষা পেতে এ মৌসুমে নিয়মিত দুধের সঙ্গে হলুদের ‍গুঁড়ো সেবন বেশ উপকারী বলে জানা গেছে।

শীতের সাধারণ কিছু সমস্যা যেমন সাইনাস, জয়েন্টে ব্যথা, বদহজম, সর্দি-কাশি এসবের উপশমেও হলুদ খুব উপকারী। গরম দুধে এক চিমটি হলুদ যোগ করে পান করলেই উপকারটা পাওয়া যাবে বেশি।

হলুদ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই, ডায়াবেটিস রোগীদের জন্যও হলুদ একপ্রকার ভেষজ দাওয়াই।

শীতে সাধারণত শরীর গরম রাখার জন্য চর্বি ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া হয়। বলতে গেলে অস্বাস্থ্যকর খাবারই বেশি খাই আমরা। এই খাদ্যাভাসে শরীরে দূষিত পদার্থ জমা হয়। যাতে লিভারের ক্ষতিও হতে পারে। হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি শরীরের ভেতর থেকে টক্সিক উপাদান দূর করতে সাহায্য করে। খাবার হজমেও সাহায্য করে এটি।

শীতে ছোট-বড় সবাই সহজে ফ্লু আক্রান্ত হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতেও হলুদ কাজে আসে। হলুদ ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে সাহায্য করে বলে এতে গলা ব্যথাও সারে।

সূত্র: ওয়েব এমডি

/এফএ/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম