শীতে ত্বকের যত্নে ৫ টিপস

লাইফস্টাইল ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১৫:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:২২
imagedocument

শীতের বাতাসে ত্বক হারিয়ে ফেলে লাবণ্য। যাদের ত্বক শুষ্ক, তাদের ঝক্কি আরও বেশি। খসখসে ও রুক্ষ হয়ে নির্জীব হয়ে পড়ে ত্বক। শীতের পুরো সময়টা জুড়ে ত্বক আর্দ্র ও নরম রাখতে চাই বিশেষ যত্ন। জেনে নিন টিপস।

শীতে ত্বকের যত্নে ৫ টিপস

১। শীতে ধুলাবালির প্রকোপ বেরে যায়। তাই ত্বকে আটকে থাকা ময়লা দূর করতে রাতে ঘুমানোর আগে অবশ্যই ত্বক পরিষ্কার করবেন। ক্লিনজার হিসেবে কাঁচা দুধ বা মিল্ক-বেসড ক্লিনজার ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে বেসন মেশালে চমৎকার প্রাকৃতিক ক্লিনজার তৈরি হয়।

২। শীতে ত্বকে মরা চামড়া জমে বেশি। নারকেল তেল বা দুধের সঙ্গে কফি অথবা ওট মিশিয়ে বাড়িতেই স্ক্রাব বানিয়ে নিন। সপ্তাহে একদিন এই স্ক্রাব ত্বকে ঘষে মরা চামড়া দূর করুন

৩। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত অয়েল ম্যাসাজ করুন। নারকেল তেলের পাশাপাশি অ্যালোভেরা জেলের সাহায্যেও ম্যাসাজ করতে পারেন ত্বক। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বক নরম থাকবে।

৪। ত্বকের ধরন অনুযায়ী ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। এটি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ম্যাসাজ করে নিন। ত্বক থাকবে নরম, আর্দ্র এবং স্বাস্থ্যোজ্জ্বল।

৫। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এ সময় হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে এক থেকে দুইবার ফেস মাস্ক ব্যবহার করুন। কলার পেস্ট, ১ টেবিল চামচ মধু, দই এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম