গোড়ালি ফাটা রোধ করতে ভ্যাসলিন বানিয়ে ফেলুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭
imagedocument

গোড়ালি ফাটা রোধ করতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ভ্যাসলিন। ভ্যাসলিনটি ১ সপ্তাহ ব্যবহার করলেই দূর হবে গোড়ালি ফাটা। জেনে নিন কীভাবে বানাবেন।

গোড়ালি ফাটা রোধ করতে ভ্যাসলিন বানিয়ে ফেলুন ঘরেই

যেভাবে বানাবেন
একটি সাদা মোমবাতি মিহি কুচিয়ে নিন। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন মসৃণ করে। ১/৩ কাপ অ্যালোভেরা জেল, ১/৩ কাপের আরেকটু বেশি সরিষার তেল ও ১/৩ কাপ নারকেল তেল দিন কড়াইয়ে। সবশেষে মেশান ১/৩ কাপ মোমবাতি কুচি। চুলায় অনবরত নাড়তে থাকুন। ৫ থেকে ৬ মিনিট জ্বাল দিন। খুব বেশিক্ষণ জ্বাল দেবেন না। সব উপকরণ ভালো ভাবে মিশে গেলে নামিয়ে নিন। ৪টি ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। বয়ামে ঢেলে রেখে দিন সারারাত। পরদিনই জমে যাবে ভ্যাসলিন।

যেভাবে ব্যবহার করবেন
পিউমিস স্টোন দিয়ে গোড়ালি ঘষে মরা চামড়া তুলে ফেলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে শুকনা গোড়ালিতে ভ্যাসলিন ঘষে লাগিয়ে মোজা পরে নিন। এভাবে প্রতিদিন ব্যবহার করুন। ১ সপ্তাহের মধ্যেই জমে যাবে গোড়ালি ফাটা। পাশাপাশি পা হবে নরম।

সতর্কতা
মোম ব্যবহার করা হয় ভ্যাসলিন জমানোর জন্য। এটি ত্বকের ক্ষতি করবে না। তবে যেহেতু মোম ব্যবহার করা হয়, তাই এটি কেবল পায়েই ব্যবহার করবেন। হাতে ব্যবহার করলে সেটি অসাবধানতাবশত খাবারের সাথে পেটে চলে যেতে পারে। গোড়ালিতে ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন।

ছবি ও রেসিপি: ফারজানা’ রেসিপি     

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের