ত্বকের যত্নে চন্দন

লাইফস্টাইল ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৫:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:১৪
image

রূপচর্চায় চন্দন

রূপচর্চায় চন্দন ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। এর ঔষধি গুণাগুণ ত্বককে রাখে কোমল ও সুন্দর। পাশাপাশি ব্রণ, রোদে পোড়া দাগ এবং বলিরেখাও দূর করে চন্দন। জেনে নিন কীভাবে চন্দন দিয়ে তৈরি করবেন ফেসপ্যাক-  

  • সমপরিমাণ হলুদ গুঁড়া ও চন্দনের সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করুন পেস্ট। ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।  
  • ১ টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ টেবিল চামচ গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ব্রণ থেকে মুক্তি পাবেন। 
  • সমপরিমাণ চন্দন গুঁড়া ও হলুদ গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। সামান্য কর্পূরের গুঁড়া দিন এতে। রাতে শোওয়ার আগে মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। মুখ ধোবেন না। সকালে উঠে তারপর ধুয়ে ফেলুন মুখ। ত্বকের বলিরেখা দূর করবে ফেসপ্যাকটি।  
  • চন্দন গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তৈলাক্ত ত্বকের জন্য উপকারী ফেসপ্যাকটি পরিষ্কার করবে রোমকূপও।
  • ১ টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ টক দই ও আধা চা চামচ মধু মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর হওয়ার পাশাপাশি জৌলুস বাড়াবে এই ফেসপ্যাকটি।
  • ২ টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১টি ডিমের কুসুম ও ১ টেবিল চামচ মধু মিশান। মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এটি ত্বকের বলিরেখা দূর করবে।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক