কালো কিশমিশের উপকারিতা

কালো আঙুর শুকিয়ে তৈরি করা হয় কালো কিশমিশ। এতে রয়েছে ফাইবার, আয়রন, ভিটামিন সি, পটাসিয়াম, পলিফেনল এবং ক্যালসিয়াম। সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খেতে পারেন কিশমিশ। জেনে নিন এর উপকারিতা সম্পর্কে।  

লাইফস্টাইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৪:৫২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫:০৩
  • কিশমিশে থাকা উচ্চমাত্রার পটাসিয়াম শরীরে সোডিয়ামের পরিমাণ কমাতে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • কালো কিশমিশ ক্যালসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ, যা হাড়ের সুরক্ষায় অত্যন্ত প্রয়োজনীয়। ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। কালো কিশমিশে থাকা মাইক্রোনিউট্রিয়েন্ট অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে সহায়ক।
  • প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে কিশমিশে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
  • চুল ভালো রাখতে কালো কিশমিশের জুড়ি নেই। এতে থাকা ভিটামিন সি চুলে পুষ্টির জোগান দেয়।
  • শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরলের প্রভাব কমাতে সাহায্য করে কিশমিশ। কালো কিশমিশে থাকা পলিফেনলস, বিভিন্ন কোলেস্টেরল-শোষক এনজাইমকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে।
  • আয়রন সমৃদ্ধ কালো কিশমিশ রক্তশূন্যতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
  • দাঁতের ক্ষয় রোধ করে দাঁত মজবুত রাখে কালো কিশমিশ। মুখে থাকা জীবাণুর বিরুদ্ধেও লড়াই করে এটি।
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম